× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ্যারি পটারের অভিনেতা রবি কোল্ট্রান আর নেই

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২ ০৯:৩৪ এএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২২ ১০:৩৮ এএম

রবি কোল্ট্রান। ছবি : সংগৃহীত

রবি কোল্ট্রান। ছবি : সংগৃহীত

জনপ্রিয় মুভি সিরিজ হ্যারি পটারের ‘হ্যাগ্রিড’ চরিত্রের অভিনেতা রবি কোল্ট্রান মারা গেছেন।

৭২ বছর বয়সী এ অভিনেতার স্কটল্যান্ডের ফলকির্কের কাছের একটি হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার (১৪ অক্টোবর) মৃত্যু হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবি কোল্ট্রানের এজেন্ট বেলিন্ডা রাইট এক বিবৃতিতে এই খ্যাতিমান অভিনেতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

কোল্ট্রানকে অনন্য প্রতিভাধর অভিনেতা উল্লেখ করে বেলিন্ডা রাইট বলেন, ‘তিনি সারা বিশ্বের শিশু ও বয়স্কদের জন্য একইভাবে আনন্দ দিয়ে গেছেন।’

ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং রচিত হ্যারি পটার উপন্যাস সিরিজের ‘রুবিয়াস হ্যাগ্রিড’ চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত রবি কোল্ট্রান। তিনি আইটিভি গোয়েন্দা নাটক ‘ক্র্যাকার’ এবং জেমস বন্ড চলচ্চিত্র ‘গোল্ডেন আই’ ও ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফে’ও অভিনয় করেছেন।

বেলিন্ডা রাইট বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে তাকে একজন অবিচলিত ক্লায়েন্ট হিসেবে মনে রাখব। তিনি একজন দুর্দান্ত অভিনেতার পাশাপাশি বুদ্ধিমান ব্যক্তিও। ৪০ বছর আমি তার প্রতিনিধি থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’

নাটকে তার অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে বর্ষসেরার তালিকায় কোল্ট্রানের নাম উঠেছিল এবং ২০১১ সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে বাফটা স্কটল্যান্ড পুরস্কারে ভূষিত করা হয়েছিল।

১৯৭৯ সালে টিভি সিরিজ ‘প্লে ফর টুডে’র মাধ্যমে এই খ্যাতিমান অভিনেতার যাত্রা। তবে তিনি বিবিসি টিভি কমেডি সিরিজ ‘এ কিক আপ দ্য এইটিজ’-এর মাধ্যমে ব্যাপক খ্যাতি পান। এতে ট্রেসি উলম্যান, মিরিয়াম মার্গোলস ও রিক মায়ালও অভিনয় করেছিলেন।

১৯৮৭ সালে স্কটিশ রক অ্যান্ড রোল ব্যান্ড ‘দ্য ম্যাজেস্টিক্স’ নিয়ে নির্মিত টুটি ফ্রুটিতে একটি প্রধান চরিত্রে তাকে দেখা যায়, যেখানে এমা থম্পসন ও রিচার্ড উইলসনও অভিনয় করেছিলেন।

প্রবা/এইচকে/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা