× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলোম্বো নারকেল তেলের শুভেচ্ছাদূত তিশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২১ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৩ পিএম

কলোম্বো নারকেল তেলের শুভেচ্ছাদূত তিশা

হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস বেশ অল্প সময়ের মধ্যে বিশ্বস্ত ব্র্যান্ড ‌কুমারিকা দিয়ে বাংলাদেশের বাজারে আস্থা ও ভালোবাসার একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। হেমাস ভোক্তাদের চাহিদা, প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী সবসময়ই নিত্যনতুন পণ্য প্রস্তুত করে আসছে। 

সেই ধারাবাহিকতায় হেমাস এবার নিয়ে এলো কলোম্বো। শতভাগ বিশুদ্ধ নারিকেল তেলের ব্র্যান্ড এটি। নতুন এ পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

কলোম্বো পণ্যটিতে দেশে তৈরি খাঁটি নারিকেল তেলের সাথে আছে শ্রীলঙ্কার বিখ্যাত কিং কোকোনাট অয়েলের অনন্য সমন্বয়। রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে তিশা ছাড়াও উপস্থিত ছিলেন হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর নাভীদুল ইসলাম খান, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন সিদ্দিকী, হেড অব মার্কেটিং তুষার কুমার কর্মকারসহ আরও অনেকে।

চুক্তি স্বাক্ষর করার আনুষ্ঠানিকতা শেষে এ জনপ্রিয় অভিনেত্রী নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘কলোম্বো বিশুদ্ধ নারিকেল তেলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। আমি আশাবাদী গুণগত সেরা মান নিশ্চিত করে এটি ভোক্তাদের চাহিদা মেটাবে।’

হেমাস এর পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর নাভীদুল ইসলাম খান বলেন, ‘কলোম্বো একটি ১০০% বিশুদ্ধ নারিকেল তেল। এতে দেশে তৈরি খাঁটি নারিকেল তেলের সাথে সমন্বয় করা হয়েছে শ্রীলঙ্কার বিখ্যাত কিং কোকোনাট অয়েল, যা দেশের বাজারে সম্পূর্ণ নতুন ও অনন্য। আমরা জানি, নুসরাত ইমরোজ তিশা দেশের একজন গুণী শিল্পী। সবাই তাকে চেনেন এবং পছন্দ করেন। আমরা আশা করছি, তার উপস্থিতিতে কলোম্বোর গুণগত

মানের বার্তা নিয়ে আমরা ভোক্তাদের কাছে নিশ্চিতভাবে পৌঁছতে পারব।’

এদিকে সম্প্রতি তিশা শুটিং করেছেন মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত নতুন সিনেমায়। সেখানে স্বামী ফারুকীও তার সঙ্গে অভিনয় করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা