× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফারহান-তিশার ‘কলিজার আধখান’ সাড়া পাচ্ছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৮ পিএম

ফারহান-তিশার ‘কলিজার আধখান’ সাড়া পাচ্ছে

মুশফিক আর ফারহান। এই সময়ের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। গেল কয়েক বছর ধরে তিনি ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠছেন। সম্প্রতি ‘কলিজার আধখান’ নামের নতুন একটি নাটকে অভিনয় করেছেন তিনি। 

এতে তার সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সামাজিক বার্তা দেওয়া এ নাটকের গল্প এগিয়েছে সন্তান না হওয়া এক দম্পতিকে ঘিরে। যা নিয়েআলোচনা হচ্ছে অন্তর্জালে। গল্পের পাশাপাশি প্রশংসা পাচ্ছে ফারহান-তিশার অভিনয়। 

মুহাম্মদ মিফতাহ আনানের চিত্রনাট্য ও পরিচালনায় সিএমভিতে সম্প্রতি মুক্তি পেয়েছে নাটকটি। যা এখন ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ তিনে অবস্থান করছে। 

এই নাটক প্রসঙ্গে মুশফিক আর ফারহানের ভাষ্য, ‘এখন আমার নাটক নিয়ে দর্শকদের ভিন্নরকম কিছু আশা থাকা। আমি সেই চেষ্টাটাই করে যাচ্ছি। এই নাটকের গল্প আমাকে ভাবিয়েছিল, কাজ করার পর সেটাই দেখতে পাচ্ছি। এমন একটা ইস্যু নিয়ে করেছি, যারা এই ধরনের সমস্যায় আছেন তারা উপলদ্ধি করতে পাচ্ছেন। ফেসবুক ইউটিউবে সেসব মন্তব্য দেখছি।’

‘কলিজার আধখান’ নাটকের গল্প এমন, এক দম্পতির বাচ্চা হয় না। গ্রামের কবিরাজরা জানায় সমস্যা ছেলের। কিন্তু পরে ডাক্তার জানায় সমস্যা আসলে মেয়ের। বাধ্য হয়ে এ দম্পতি এতিমখানা থেকে এক সন্তান দত্তক নেয়। এরপর ঘটে হৃদয়বিদারক ঘটনা। যা দেখতে চোখ রাখতে হবে নাটকটিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা