× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়ের কথা উঠতেই কাঁদলেন মিঠুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৪ পিএম

মেয়ের কথা উঠতেই কাঁদলেন মিঠুন

তিন ছেলেকে নিয়ে ভরা সংসার ছিল মিঠুন-যোগিতার। তবুও মেয়ের অভাব সারাক্ষণ তাড়া করত। আর ভগবানের আর্শীবাদেই মিঠুনের ঘরে আসে ফুটফুটে রাজকন্যা। অনেকেই জানেন না মিঠুনের মেয়ে দিশানী চক্রবর্তী আসলে তার দত্তক কন্যা। শোনা যায়, আস্তাকুঁড় থেকে ফুটফুটে মেয়েকে কুড়িয়ে পেয়েছিলেন মিঠুন, পরে আইনত সেই মেয়েকে দত্তক নেন অভিনেতা ও তার স্ত্রী যোগিতা বালি।

মিঠুনের সেই ছোট্ট রাজকুমারী এখন ডাকসাইটে সুন্দরী। রূপে-গুণে টেক্কা দেবেন বলিউডের হিরোইনদের। লস অ্যাঞ্জেলস থেকে অভিনয় নিয়ে পড়াশোনা শেষ করেছেন, সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন দিশানি। আচমকাই ডান্স বাংলা ডান্সের মঞ্চে উঠল দিশানির প্রসঙ্গ, আর তাতেই আবেগ বাধ মানল না সবার প্রিয় এমজির।

ডান্স বাংলা ডান্সের নতুন প্রোমোতে মেয়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন মিঠুন। শুরুতেই দেখা গেল বনগাঁর মেয়ের দিশা ও অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর পারফরম্যান্সের ঝলক। ‘কাভি খুশি কাভি গাম’-এর টাইটেল ট্র্যাকে দিশার ‘কনকাঞ্জলি’র দৃশ্য ফুটে উঠল। মা-মেয়ের সম্পর্কের এই বন্ধন দেখে আবেগঘন গলায় মিঠুন বলে উঠেন- ‘মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না’।

এরপরই বিচারক শ্রাবন্তী প্রশ্ন করেন মিঠুনের কাছে। এমজি তোমার সঙ্গে তোমার মেয়ের কেমন সম্পর্ক?’ জবাবে মিঠুনকে বলতে শোনা গেল, ‘সেটা যেদিন হবে সেদিন আমি আর আমার স্ত্রী দু-জনেই মারা যাব।’ 

যা শুনে চোখের জল ধরে রাখে পারলেন না শ্রাবন্তী। মেয়েকে ঘিরে ঠিক কোন প্রসঙ্গে একথা বললেন মিঠুন তা অবশ্য প্রোমোতে স্পষ্ট নয়। সেটা জানতে চোখ রাখতে হবে ডান্স বাংলা ডান্সের সপ্তাহান্তের এপিসোডে।

বাবা-দাদাদের পদচিহ্ন অনুসরণ করে অভিনয়কেই পেশা করতে চান দিশানি। ২০১৭ সালেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল মিঠুন কন্যার। দাদা উষ্মে চক্রবর্তী পরিচালিত 'হোলি স্মোক' শর্ট ফিল্মের অভিনয় করেছেন দিশানি। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও বিশেষ আগ্রহ রয়েছে মিঠুন কন্যার।

বাবা মিঠুন চক্রবর্তীকেই আদর্শ মানেন দিশানি। সোশ্যাল মিডিয়ায় প্রায় এক লক্ষ ফলোয়ার রয়েছে তার। আপতত মার্কিন মুলুকেই থাকেন মিঠুন কন্যা। নিজের লাভ লাইফ নিয়ে বেজায় চাপা এই স্টারকিড। তবে বছর দুয়েক আগে হলিউড অভিনেতা কোডি সুলের সঙ্গে দিশানির একগুচ্ছ অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছিল। তবে তারা সম্পর্কে রয়েছেন কিনা তা স্পষ্ট নয়। 

এদিকে বলিউডেও তাকে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যায়। তবে সেটা কবে তা নিশ্চিত নয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা