× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্ভেলকে বিদায় জানালেন গুইনেথ প্যালট্রো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫০ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৮ এএম

মার্ভেলকে বিদায় জানালেন গুইনেথ প্যালট্রো

হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী গুইনেথ প্যালট্রো। সম্প্রতি মার্ভেল সিরিজে আর অভিনয় না করার বিষয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন সুপারহিরোদের সঙ্গে বড়পর্দায় আর দেখা যাবে না তাকে। এর কারণও ব্যাখ্যা করেছেন গুইনেথ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গুইনেথ প্যালট্রো বলেন, ‘মার্ভেলের সঙ্গে আমার যাত্রা শুরু হয় ২০০৮ সালে। আয়রন ম্যান সিনেমার মাধ্যমে। এই সিনেমায় আমি রবার্ট ডাউনি জুনিয়রের বিপরীতে পেপার পটস চরিত্রে অভিনয় করি। এরপর ২০১০ ও ২০১৩ সালে একই চরিত্রে অভিনয় করি আমি। সব সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা করে। এরপরও আমি আর মার্ভেলের সঙ্গে কাজ করতে চাই না।’

কাজ না করার কারণ ব্যাখ্যা দিয়ে প্যালট্রো আরও বলেন, ‘আমি যে চরিত্রে অভিনয় করেছি সেই চরিত্রের নায়ক মারা গেছে। ২০১৯ সালে মার্ভেলের অ্যাভেঞ্জার্স অ্যান্ড গেম সিনেমায় আয়রন ম্যানকে মেরে ফেলা হয়েছে। তাই আমি আর নতুন করে মার্ভেলের নতুন কোনো সুপারহিরোর সঙ্গে রোমান্স করতে চাই না।’

গুইনেথ প্যালট্রো একজন মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, সমাজকর্মী, গায়িকা ও রান্নাবিষয়ক লেখিকা। ১৯৯৫ সালে সেভেন, ১৯৯৬ সালে এমা, ১৯৯৮ স্লাইডিং ডোরস ও অ্যা পারফেক্ট মার্ডার চলচ্চিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন। এ ছাড়া শেকসপিয়র ইন লাভ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে প্রথমবার একাডেমি পুরস্কার অর্জন করেন। একই সিনেমার জন্য সে বছর সেরা অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারও অর্জন করেন প্যালট্রো।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে হল দ্য ট্যালেন্টেড মিস্টার রিপলি, দ্য রয়্যাল টেনেনবমস, শ্যালো হাল, প্রুফ ও ট্রু লাভারস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা