× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্স মাতাবে আর্ক-ওয়ারফেজ ও ঐশী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৩ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৩ পিএম

ফ্রান্স মাতাবে আর্ক-ওয়ারফেজ ও ঐশী

ইউরোপের দেশ ফ্রান্স। প্রবাসী বাংলাদেশির বড় একটি অংশ ইতিহাস-ঐতিহ্যে ঘেরা দেশটিতে বসবাস করে। জীবিকার তাগিদে সপ্তাহের প্রতিটি দিন ব্যস্ততায় পার করা ফ্রান্সপ্রবাসীদের জন্যফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টনামে বিশাল এক কনসার্টের আয়োজন করা হয়েছে।

কনসার্টটি আয়োজন করেছে শ্যামা ইন্ট্যারনাশনাল। কনসার্টে বাংলাদেশ থেকে ব্যান্ড আর্ক, ওয়ারফেজ ঐশী অ্যান্ড ব্যান্ড পারফর্ম করবে। ছাড়া প্রবাসী শিল্পীদেরও পরিবেশনা থাকবে। সেপ্টেম্বর কনসার্টটি ফ্রান্সের প্যারিসের রুই এমিলে হোলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টনিয়ে শ্যামা ইন্ট্যারনাশনালের চেয়ারম্যান সরদার জহুর ইকবাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ফ্রান্সের প্যারিস শহরে প্রচুর বাংলাদেশির অবস্থান; যা বিগত বছরে ছিল না। দেশের মায়া ত্যাগ করা এসব প্রবাসী অক্লান্ত পরিশ্রম করেন সপ্তাহজুড়ে। তাদের একটু আনন্দ দিতে আমাদের আয়োজন। আমরা চাই ফ্রান্সপ্রবাসী বাঙালিরা বিদেশেও দেশের সংগীতের স্বাদ গ্রহণ করুক। শত ব্যস্ততার মাঝেও একটু আনন্দ খুঁজে নিক। আশা করি সবাই দিনটি নিজেদের মতো করে উপভোগ করতে পারবেন।’

কনসার্টে যোগ দিতে ইতোমধ্যে ফ্রান্সে পৌঁছেছে ব্যান্ড আর্ক, ওয়ারফেজ ঐশী।

ওয়ারফেজ ব্যান্ডের টিপু ফ্রান্স থেকে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বছরের শুরুতেই ফ্রান্স ট্যুরের বিষয়ে আমাদের সঙ্গে আয়োজক কমিটির কথা সম্পন্ন হয়। সেই সুবাদে আমরা আগস্টের ৩০ তারিখ ফ্রান্সে পৌঁছাই। তারিখ প্যারিসে আমরা কনসার্ট করব, যেখানে আর্ক ব্যান্ডসহ বেশকিছু শিল্পী উপস্থিত থাকবেন। সবাই মিলে প্রবাসীদের অনেক সুন্দর একটি সময় উপহার দেওয়ার চেষ্টা করব।’

এদিকে ফ্রান্সে পৌঁছেই ঐশী তার ভক্তদের কনসার্টে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে একের পর এক পোস্ট করে যাচ্ছেন।

ফ্রান্সে পৌঁছে আর্ক ব্যান্ডের বেজ গিটারিস্ট সুমন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা ইতোমধ্যে নেদারল্যান্ডস, সুইডেনে কনসার্ট করেছি। এবার প্যারিস মাতানোর পালা। হাসান ভাইসহ আর্কের সদস্যরা এখন প্যারিসে। কনসার্টের প্রস্তুতি নিচ্ছে। কারণ আর্ক ব্যান্ডের সদস্যরা দেশের বাইরে থাকায় আমাদের নিয়মিত একত্র হওয়া হয় না। ইউরোপ ট্যুরে আমরা আবারও একত্র হয়েছি। ফ্রান্সের কনসার্ট শেষে ইউরোপের আরও কিছু দেশে কনসার্ট করব। আমাদের জন্য দোয়া করবেন। আর এমন আয়োজনের সংখ্যা আরও বাড়ুক আমরা সেই প্রত্যাশাই করব।

আর্ক, ওয়ারফেজ ঐশী ছাড়াও ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট কনসার্টে আরও পারফর্ম করবেন মৃত্তিকা, -সমাপ্ত, ফাহাদসহ আরও অনেক প্রবাসী শিল্পী।

অনুষ্ঠানে প্রবেশ করতে তিন ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাবে। রেগুলার টিকিট ২০, ভিআইপি ১০০ আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ৭৫ ইউরো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা