× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাক্তনকে নিয়ে নোবেলের নতুন গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৫ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৪ পিএম

প্রাক্তনকে নিয়ে নোবেলের নতুন গান

ভারতের জি বাংলা সারেগামাপা তারকা মাইনুল আহসান নোবেল। আবারও নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। ‘কলিজা’ শিরোনামে গানটি শুক্রবার (১ সেপ্টেম্বর) ‘চ্যানেল এইচএম’-এর ব্যানারে মুক্তি পেয়েছে। 

এইচএম নিপুর কথায় গানটিতে সুর দিয়েছেন মিশকাত। রানা আকন্দের সংগীত আয়োজনে নোবেলের কলিজা গানটি নিয়ে চমৎকার ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। যেখানে অভিনয় করেছেন আসিফ আহমেদ খান ও সুমাইয়া আক্তার সুমি।

গানটি প্রসঙ্গে নোবেল বলেন, 'মাঝখানে সময়টা খারাপ যাচ্ছিল। কলিজা গানটি শোনার পর মনে হয়েছে আমার শ্রোতারা এমন একটি গান আমার কণ্ঠে শুনতে অপেক্ষা করছে। তাই মায়ের দোয়া নিয়ে গানটি করার ইচ্ছে পোষণ করি। অবশেষে গানটি কমপ্লিট হওয়ার পর নিজেই নিজের গানের ভক্ত হয়ে যাই। আশা করি, আমার প্রত্যেকটি শ্রোতা গানটি ভালোবেসে গ্রহণ করবে।'

গানটির গীতিকার এইচএম নিপু বলেন, 'মিশকাতের হৃদয় স্পর্শ করা সুর এবং রানা আকন্দের অসাধারণ মিউজিক গানটিকে পরিপূর্ণ করেছে, যা কিনা নোবেলের কণ্ঠে পূর্ণতা পেয়েছে। গানটি সবাই গ্রহণ করবেন বলে আমি আশাবাদী।'

‘কলিজা’ রিলিজ হয়েছে ‘চ্যানেল এইচএম’ ইউটিউব চ্যানেলের ব্যানারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা