× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে কাজল রেখা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ১৬:০৫ পিএম

আসছে কাজল রেখা

নায়িকা হিসেবে সিনেমার রুপালি পর্দায় অভিষেকের অপেক্ষা যেন কাটছেই না মন্দিরা চক্রবর্তীর। ভেবেছিলেন গেল ভালোবাসা দিবসে হয়তো সিনেমাটি মুক্তি পাবে। সেটিও হয়নি। তবে তিনি জানান, চলতি বছরেই মুক্তি পাবে ক্যারিয়ারের প্রথম সিনেমা ‌‘কাজল রেখা’।

সিনেমাটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম।মনপুরা’ দিয়ে দেশ মাতানোর পর এই সিনেমা নিয়েই স্বপ্ন দেখেছিলেন নির্মাতা। যদিও সিনেমাটি নির্মাণ করতে অনেক সময় নিয়েছেন তিনি। এর মধ্যে মুক্তি পেয়েছে আরও কিছু কাজ। সেগুলোপাপ-পূণ্য’, ‘স্বপ্নজাল’, ‘গুণিন’।

এর ফাঁকে তিনি আলাদা যত্ন নিয়ে নির্মাণ করেছেনকাজল রেখা’। সিনেমাতেই নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা। ছবিটি তার কাছে স্বপ্ন পূরণের আকাশ যেন। মন্দিরা জানান, এখনও আরও আনুষঙ্গিক বেশ কিছু কাজ রয়ে গেছে। যে কারণে সিনেমাটি সেন্সরের জন্য জমা দিতে সময় লাগছে। সব কাজ শেষ করার পর দ্রুতই সিনেমাটি সেন্সরে জমা পড়বে।

মন্দিরা বলেন, ‘কাজল রেখাতে অভিনয়ের আগে পরে আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছিল। কিন্তু আমাকে কাজল রেখা সিনেমার গল্প এবং কাজল রেখা চরিত্রটিই বেশি টেনেছে। এখনও চরিত্রটির ঘোর কাটেনি আমার। চরিত্রটি ফুটিয়ে তুলতে আমি অনেক কষ্ট করেছি। সেলিম ভাই আমাকে যেভাবে দৃশ্যগুলো বুঝিয়ে দিয়েছেন, আমি সাধ্যমতো চেষ্টা করেছি সেভাবেই কাজল রেখা হয়ে উঠতে।’

তিনি জানান, যেহেতু গল্পটা অনেক আগের, তাই সেই সময়টাকে ধরার চেষ্টা করা হয়েছে। পুরো টিম খুব ভালো কাজ করেছে সিনেমাটির জন্য। যার ফল হিসেবে একটি অনন্য সিনেমা হয়ে উঠবেকাজল রেখা’। মন্দিরার দাবি, ‘ডাবিংয়ের সময় আমি অনেক দৃশ্য দেখে মুগ্ধ হয়েছি। এই মুগ্ধতার রেশ দর্শকের মধ্যে ছড়িয়ে পড়বে বলে আমার বিশ্বাস। সিনেমা হলে যখন মুক্তি পাবে, দর্শক তৃপ্তি নিয়ে হল থেকে বের হবেন, এমনটাই আমার স্বপ্ন, আশা।’

এদিকেকাজল রেখা’ মুক্তির আগে আপাতত আর তেমন কোনো কাজও করতে পারছেন না মন্দিরা। তিনি জানান, শিগগিরই নতুন একটি সিনেমার ঘোষণা আসবে। তবে আপাততকাজল রেখা’- তার চিন্তা মননজুড়ে।

সেরা নাচিয়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়াতে যাত্রা শুরু করা নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। যে কারণে নাচের প্রতি রয়েছে তার অপরিসীম ভালোবাসা। মোশাররফ করিমের বিপরীতে চ্যানেল আইতে প্রচারিতশুকনো পাতার নূপুর’ ধারাবাহিকটি তার অন্যতম আলোচিত ধারাবাহিক নাটক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা