× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মদিনে নতুন সিনেমার শুটিংয়ে সাইমন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১২:২৬ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১২:৪১ পিএম

জন্মদিনে নতুন সিনেমার শুটিংয়ে সাইমন

সিনেমার নায়ক হিসেবে তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘ পোড়ামন’ সিনেমা দিয়ে। সে ছবিতে দুর্দান্ত অভিনয় তাকে এনে দিয়েছিল প্রথমবারের মতো নায়ক হিসেবে ব্যবসায়িক সাফল্য। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন মাহিয়া মাহি।

এরপর আরও কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রমাণ দিয়েছেন ভালো অভিনয়ের। যার স্বীকৃতি হিসেবে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমা দিয়ে সেরা অভিনেতা হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েই এবার যোগ দিয়েছেন পরিচালক সাইফ চন্দনের নতুন সিনেমায়। এর শুটিং চলছে সিলেটের জাফলংয়ে। সাইমন সাদিক জানান, সিনেমাটিতে আরও একজন নায়ক আছেন, আছেন একজন নায়িকা। এর বেশি আপাতত কিছুই জানানো নিষেধ পরিচালকের।

এদিকে আজ সাইমন সাদিকের জন্মদিন। এবারই প্রথম বলা যায় স্ত্রী-সন্তানদের দূরে রেখে জন্মদিনটি সিনেমার ইউনিটের সঙ্গে উদযাপন করতে যাচ্ছেন তিনি। সাইমন সাদিক বলেন, ‘আলহামদুলিল্লাহ! অবশেষে সাইফ চন্দন ভাইয়ের সঙ্গে আমার সিনেমার কাজ শুরু হলো। গল্প এবং আমার চরিত্র আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। যে কারণে প্রচণ্ড গরম উপেক্ষা করে জাফলংয়ে এসে শুটিং করছি। পুরো ইউনিট এক কথায় দারুণ। সবার আন্তরিকতায় আমি মুগ্ধ। চন্দন ভাই বিচক্ষণ নির্মাতা। এর আগে তার পরিচালিত কয়েকটি সিনেমাই দর্শকপ্রিয়তা পেয়েছে। আশা করি আমাদের এ সিনেমাটিও দর্শকপ্রিয়তা পাবে।’

‘আজ আমার জন্মদিন। জন্মদিনে পরিবারকে বিশেষ করে আমার স্ত্রী ও দুই সন্তান সাইয়্যান ও সাইয়্যারকে খুব মিস করব। মন চাচ্ছে ওদের কাছে ছুটে যাই, কিন্তু নিজেরই কর্মের নিয়মে বন্দি আমি। ইচ্ছে থাকলেও উপায় নেই। দোয়া চাই সবার কাছে। আমার আব্বা, আম্মা এবং পরিবারের সবার জন্য দোয়া চাই’Ñ যোগ করেন এই নায়ক।

এদিকে সাইমন সাদিক জানান, আগামী মাসেই মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত তার অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে আছেন মাহিয়া মাহি। আর বুবলীর সঙ্গে মুক্তির অপেক্ষায় আছে ‘চাদর’ নামে সিনেমাটি। এতে সাইমন অভিনয় করেছেন তার ওস্তাদ পরিচালক জাকির হোসেন রাজুর পরিচালনায়। এ সিনেমার প্রযোজনা করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা