× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই বাংলার শিল্পীদের তিন অ্যালবামের মোড়ক উন্মোচন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ২১:১৩ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ২১:১৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী হৈমন্তী শুক্লাসহ কয়েকজন গুণী শিল্পীর গানের তিনটি অ্যালবাম বাংলাদেশে উন্মুক্ত করা হয়েছে। ভালোবাসার বোবা চিঠি, মন কেমনের গানএহসাস শিরোনামের এই অ্যালবামগুলোর অন্য শিল্পীরা হলেন- শিল্পী রুমা খালেদ, এস এম খালেদ ও প্রিয়াঙ্কা মান্না। অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করেছেন ঋষি কুমার চট্টোপাধ্যায়।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে তিনটি গানের অ্যালবামের উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। এ সময় আরো উপস্থিত ছিলেন গানের সুরকার ও সংগীত পরিচালক ঋষি কুমার চট্টোপাধ্যায়, কলকাতার সংগীতশিল্পী প্রিয়াঙ্কা মান্না, শিল্পী রুমা খালেদ ও এস এম খালেদ।

শ্যামল দত্ত বলেন, আমাদের মাঝখানে একটা আর্টিফিশিয়াল বর্ডার আছে যা অতিক্রম করার অন্যতম উপায় হচ্ছে গান। শিল্পের কোনো গণ্ডি থাকে না। যে অ্যালবামগুলো আজ এদেশে প্রকাশ পাচ্ছে, সেখানে দুই বাংলার শিল্পীর মেলবন্ধন আছে। সুর ও সংগীতের মাধ্যমে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে গানগুলো সব শ্রোতার মন ছুঁয়ে যাবে- এটাই প্রত্যাশা করি।

মন কেমনের গান অ্যালবামটিতে দুই শিল্পী দম্পতি রুমা খালেদ ও এস এম খালেদের সঙ্গে গান গেয়েছেন কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লা। গানগুলোর কথা লিখেছেন উৎপল দাস ও আদৃতা ঝিনুক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা