× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোরার ইতিহাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ১৭:৪৪ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ১৮:১৪ পিএম

নোরার ইতিহাস

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। বর্তমান সময়ে বলিউডের আইটেম গানে অপরিহার্য এই শিল্পী রূপ ও গুণ দিয়ে জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। সেই ধারাবাহিকতায় এবার তাকে দেখা যাবে প্রধান বিচারকের চেয়ারে। ভারতে সবচেয়ে কম বয়সি তারকা হিসেবে এই গুরুদায়িত্ব পেয়ে নতুন ইতিহাস লিখলেন তিনি।

এর আগে নোরা ফাতেহি ড্যান্স ইন্ডিয়া ড্যান্স রিয়েলিটি শোয়ের অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিনেত্রী শিল্পা শেঠির অনুপস্থিতিতে তাকে নেওয়া হয়েছিল সেখানে। এরপর আর কোনো রিয়েলিটি শোতে তাকে দেখা যায়নি। 

এবার প্রধান বিচারক হিসেবে নোরাকে দেখা যাবে হিপ হপ ইন্ডিয়ার বিচারকের চেয়ারে। নোরার আগে ভারতের ইতিহাসে কোনো রিয়েলিটি শোতে এত কম বয়সে প্রধান বিচারকের চেয়ারে বসতে পারেননি কেউ। 

শোতে ভারতের বিভিন্ন শহর থেকে খুঁজে আনা স্ট্রিট হিপ হপ ড্যান্সাররা পারফর্ম করবেন। যাদের বিচার করবেন নোরা। ইতোমধ্যেই শোয়ের বেশকিছু ট্রেলার ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে। যেখানে আগত প্রতিযোগীদের পরিবেশনা দেখে নোরার উচ্ছ্বাস বলে দিচ্ছে অসম্ভব জনপ্রিয় একটি শো হতে যাচ্ছে হিপ হপ ইন্ডিয়া।

প্রথমবারের মতো ভারতে চালু হতে যাওয়া হিপ হপ ইন্ডিয়া ড্যান্স শোটি এ বছর ৮টি পর্ব মুক্তি দেবে। ধাপে ধাপে এখান থেকে বছর সেরা চ্যাম্পিয়ন খুঁজে বের করা হবে। সেখানে নোরার সঙ্গে বিচারকের চেয়ারে আরও থাকবেন ভারতের জনপ্রিয় ড্যান্স কোরিওগ্রাফার রেমো ডি’সুজা। অ্যামাজন মিনি টিভিতে শোটি প্রচার হবে। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে প্রথমবারের মতো প্রধান বিচারকের দায়িত্ব পাওয়া নোরা বলিউডভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে বলেন, ‘আমি অ্যামাজন মিনি টিভির কাছে কৃতজ্ঞ। এমন একটি বড় কাজের সঙ্গে আমাকে যুক্ত করার জন্য। যেখান থেকে আমি এবং আমার সহকর্মীরা দেশসেরা হিপ হপ ড্যান্সার খুঁজে বের করব। ইতোমধ্যেই আমরা অসম্ভব মেধাবী কিছু প্রতিযোগীকে নিয়ে কাজ শুরু করেছি। আশা করি তারা সবাইকে মুগ্ধ করবে।’ 

নোরাকে সর্বশেষ বি প্রাকের মিউজিক ভিডিও ‘আচ্ছা ছিলা দিয়া’-তে পারফর্ম করতে দেখা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা