× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাদাত ফিরলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ১৪:৫৪ পিএম

সাদাত ফিরলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে

দীর্ঘ চার বছর পর আবারও পরিচালনায় নামলেন জনপ্রিয় লেখক সাদাত হোসাইন। ২০১৯ সালে ‘গহীনের গান’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তিনি। সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার সঙ্গে দেখা গিয়েছিল তানজিকা আমিন ও তমা মির্জাসহ আরও অনেককেই।

এবার সাদাত তৈরি করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রৌদ্রময়ী’। সম্প্রতি রাজধানীর মিরপুর, উত্তরা ও আশুলিয়ার লোকেশনে শুটিং শেষ হয়েছে চলচ্চিত্রটির।

সাদাত হোসাইন বলেন, ‌‘রৌদ্রময়ী’একজন হতাশ ও বিষাদগ্রস্ত তরুণের গল্প। যে নিজের ইচ্ছার বিরুদ্ধে কেবল বাবা-মায়ের স্বপ্ন পূরণে জন্য মেডিকেলে পড়তে বাধ্য হয়। কিন্তু এটি তাকে ভয়ানক ব্যর্থ একজন মানুষে পরিণত করে, যা তার সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত জীবনকে অসহনীয় করে তোলে। প্রবল হতাশায় শেষ অবধি আত্মহননের সিদ্ধান্ত বেছে নেয় সে। কিন্তু সেখান থেকে সে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে পারে কি না, তা-ই নিয়ে গল্প।

হতাশ ও বিষাদগ্রস্ত একজন তরুণের ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাশার। চরিত্রের নাম শুভ। কাজটি নিয়ে খাইরুল বাশারও বেশ আশাবাদী।

প্রজন্ম ওয়েভের ব্যানারে নির্মিত ‘রৌদ্রময়ী’তে আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মাঈন হাসান, অশোক ব্যাপারী, আশা রোজি, কাশপ্রিয়া প্রমুখ। 

এতে বেলাল খানের সুর ও কণ্ঠে ‘যখন রোদের দিনে রাত নামে’ শিরোনামে একটি গানও আছে। ‘রৌদ্রময়ী’র গল্প লিখেছেন কানিজ ফাতেমা কনিকা। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। সাদাত হোসাইন জানান, চলচ্চিত্রটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে। এরপর প্রজন্ম ওয়েভের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা