× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন সুন্দরী পেল ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ১৪:১৪ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ২২:১৭ পিএম

নতুন সুন্দরী পেল ভারত

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৩’ বিজয়ী হয়েছেন চণ্ডীগড়ের মেয়ে শ্বেতা শারদা। গেল ২৭ আগস্ট মুম্বাইয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স। সেখানেই এই ভারতীয় প্রতিনিধির মাথায় মুকুট তুলে দেওয়া হয়। 

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গতবারের বিজয়ী দিভিতা রায় বিজয়ের মুকুট পরিয়ে দেন শ্বেতাকে। দিল্লির মেয়ে সোনাল কুকরেজা ‘মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩’-এর খেতাব লাভ করেন।

রানারআপ নির্বাচিত হয়েছেন কর্ণাটকের তৃষা শেঠি। ৭২তম মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করবেন শ্বেতা। জানা যায়, শ্বেতা শারদার বয়স ২২ বছর। ১৬ বছর বয়সে স্বপ্নপূরণের জন্য মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি জমান তিনি। 

সিঙ্গেল মাদার হিসেবে শ্বেতাকে বড় করেছেন তার মা।

মিস ডিভা ইউনিভার্স ২০২৩-এর খেতাবজয়ী শ্বেতা সারদার বয়স মাত্র ২২। তিনি চণ্ডীগড়ের বাসিন্দা। মাত্র ১৬ বছর বয়সে নিজের স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে তিনি তার মায়ের সঙ্গে মুম্বাই চলে আসেন। শ্বেতাকে বড় করে তোলার পেছনে তার মায়ের অবদান অনস্বীকার্য। কারণ, তার মা একজন সিঙ্গেল মাদার। এই বিউটি পেজেন্টে অংশ নেওয়ার আগে শ্বেতা একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। এর মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, ড্যান্স দিওয়ানে, ড্যান্স প্লাস, ইত্যাদি। মডেলিংয়ের পাশাপাশি তিনি অসাধারণ নাচও করেন। ঝলক দিখলাজা শোয়ের একজন কোরিওগ্রাফার ছিলেন শ্বেতা। 

এদিনের এই অনুষ্ঠানে শ্বেতা ডিজাইনার নিকিতা মাইসালকারের ডিজাইন করা গ্লিমারি থাই-স্লিট গাউন। শ্বেতা তার নাচ বা গ্ল্যামার ওয়ার্ল্ডের দুনিয়ার বাইরেও শিক্ষা প্রচার, মেয়েদের জন্য সমান সুযোগ, সেলফ ডিফেন্স স্কিল শেখানো এসব নিয়েও কাজ করেন। তার মতে প্রতিটা মেয়ের শিক্ষা পাওয়ার, নিজের আত্মবিশ্বাস গড়ে তোলার অধিকার আছে। একই সঙ্গে নিজেকে কী করে প্রোটেক্ট করতে হয় সেটাও তার জানা উচিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা জানান, তার জীবনের সব থেকে গর্বিত মুহূর্তগুলোর অন্যতম হলো তিনি বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকে নাচ শিখিয়েছেন, তাদের সঙ্গে কাজ করেছেন। তাদের মধ্যে আছেন দীপিকা পাড়ুকোন, সালমান খান, ক্যাটরিনা কাইফ, মৌনি রায়। এমনকি মাধুরী দীক্ষিতও আছেন এই তালিকায়। তবে তিনি সব থেকে বেশি অনুপ্রেরণা পান কিন্তু সুস্মিতা সেনের থেকেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা