প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১৭:২৪ পিএম
বলিউডের গ্ল্যামার গার্ল সুস্মিতা সেন। সম্প্রতি তার এক সাক্ষাৎকারে বিশেষ অভিজ্ঞতার কথা জানালেন। ‘ম্যায় হুঁ না’ ছবিতে কাজ করতে গিয়ে একটি বিশেষ ঘটনার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। এতদিন পর সেই ঘটনা অবশেষে প্রকাশ্যে আনলেন। জানালেন, এই ছবির সেটে ফারাহ খান নাকি তার থেকে ক্ষমা চেয়েছিলেন।
২০০৪ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত ‘ম্যায় হুঁ না’ ছবিতে কিং খানের বিপরীতে দেখা গিয়েছিল সুস্মিতা সেনকে। এই ছবিতে তার চরিত্রের নাম ছিল চাঁদনি চোপড়া। চরিত্রটা ছোট হলেও বেশ সুন্দর এবং ক্ষমতাশালী একটি চরিত্র ছিল। এমনটাই জানালেন অভিনেত্রী।
এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি তিনি জানালেন ফারাহ খান নাকি ছবিটি জন্য তার কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু কেন? কারণ সুস্মিতার চরিত্রটা ভীষণই কম ছিল তাই। যদিও দর্শকরা এই চরিত্রটাকে এত ভালোবাসা দিয়েছিলেন যে সেটা মনে হয়নি আর পরবর্তীকালে। প্রাথমিকভাবে পোস্টারও শাহরুখ, অমৃতা রাও এবং জায়েদ খানের ছবি ছিল। কিন্তু ছবি মুক্তির পর বাদশার পাশাপাশি চর্চায় উঠে আসেন সুস্মিতা।
হিউম্যানস অব বম্বেকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘‘ফারাহ খান আমায় ডাকেন এবং বলেন ‘সুস আমি ফাইনাল এডিটটা দেখলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। শাহরুখ ছাড়াও অমৃতা, জায়েদের চরিত্রটা বড় হলেও তোমাকে সেই অর্থে দেখাই যায়নি।’ আমি তখন তাকে বলি ঠিক আছে ফারাহ। আমাদের একটা চুক্তি হয়েছিল সেই অনুযায়ী তুমি তোমার কথা রেখেছ, আমি আমার কথা রেখেছি। ব্যাস। এখন কাজটা হয়ে গিয়েছে আর এটা নিয়ে ভেবো না।’
সুস্মিতা সেনকে ‘তালি’ ছবিতে দেখা গেছে। এখানে তিনি তৃতীয় লিঙ্গের একজন হয়ে ধরা দিয়েছেন। রূপান্তরকামী অ্যাক্টিভিস্ট শ্রীগৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনয় এবং সিনেমাটির গল্প প্রশংসিত হয়েছে।