× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন সিনেমার প্রশংসায় প্রিয়দর্শিনী মৌসুমী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৮:৪৮ পিএম

তিন সিনেমার প্রশংসায় প্রিয়দর্শিনী মৌসুমী

গেল কোরবানি ঈদে আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’, রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ মুক্তি পায়। আর গেল ১৮ আগস্ট মুক্তি পেয়েছে হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’। এই তিনটি সিনেমাই হলে গিয়ে উপভোগ করেছেন ‘প্রিয়দর্শিনী’ খ্যাত নায়িকা মৌসুমী। প্রতিটি সিনেমাই তিনি তার পরিবারের সবাইকে নিয়েই উপভোগ করেছেন। তিনটি সিনেমা নিয়ে মৌসুমী তার মুগ্ধতার কথা জানিয়েছেন।

মৌসুমী বলেন, ‘ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই দেখার প্রবল ইচ্ছা ছিল। কিন্তু সব না দেখতে পেলেও প্রিয়তমা এবং সুড়ঙ্গ দেখেছি। আমাদের চলচ্চিত্রের গর্ব সবার প্রিয় শাকিবের সিনেমাটি দেখার ইচ্ছা ছিল সবার আগে। কিন্তু টিকিট না পাওয়ার কারণে একটু দেরিই হয়ে যায় সেটি দেখতে। সিনেমা হলে আমার সঙ্গে ফারদিন ফাইজাহও গিয়েছিল। প্রিয়তমা শুরু থেকেই দারুণ উপভোগ করেছি আমি। শাকিবের এন্ট্রি থেকে শুরু করে তার গেটআপ, তার অভিনয়Ñ সবকিছুই অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে আমাদের দেশের সিনেমা হলে বসে একটি আন্তর্জাতিক মানের সিনেমা উপভোগ করছি। অনেক দৃশ্যে আমি নিজেই উচ্ছ্বসিত হয়ে হাত তালি দিচ্ছিলাম। ইধিকাও খুব ভালো অভিনয় করেছে, একদম ন্যাচারাল অ্যাক্টিং বলতে যা বোঝায় ঠিক তাই। আর আমার বন্ধু ফেরদৌস অভিনীত ১৯৭১ সেই সব দিন সিনেমার গল্প, হৃদির নির্মাণের যত্নের ছোঁয়া এবং ফেরদৌসসহ আরও যারা অভিনয় করেছেন প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন। দর্শক বেশি করে দেখলেই এমন ভালো ভালো সিনেমা নির্মিত হবে।’

সুড়ঙ্গ নিয়ে তিনি বলেন, ‘সুড়ঙ্গর কথা যদি বলি তাহলে বলব রায়হান রাফি অনেক শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণের চেষ্টা করেছেন। নিশো, তমা খুব ভালো অভিনয় করেছে। আমি একটি কথাই বিশেষভাবে বলতে চাই, তা হলোÑ সব ধরনের সিনেমা নির্মাণ করতে হবে। সব ধরনের দর্শকের ভাবনা মাথায় রেখেই নির্মাতাদের গল্প নির্বাচন করতে হবে। তবে সবচেয়ে জরুরি যে বিষয়টা তা হলো, শুটিংয়ের সময় নির্মাণের ক্ষেত্রে পরিচালককে শতভাগ মনোযোগ দিয়ে কোনোরকম ছাড় না দিয়ে কাজ করতে হবে। আমার কাছে মনে হয়েছে হিমেল আশরাফ, রায়হান রাফি ও হৃদি হক প্রত্যেকেই তাদের সর্বোচ্চ মনোযোগ দিয়েই সিনেমা তিনটি নির্মাণের চেষ্টা করেছেন। যার ফল তারা নিজেরাই পাচ্ছেন।’ এদিকে প্রিয়দর্শিনী মৌসুমী শেষ করেছেন জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমার সব ধরেনর কাজ। এখন এটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা