× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে কারিনার ‘জানে জান’

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৭:২৪ পিএম

আসছে কারিনার ‘জানে জান’

বলিউডের শীর্ষ অভিনেত্রী কারিনা কাপুরের ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে। সুজয় ঘোষের ‘জানে জান’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয় করছেন কারিনা। প্রথমবারের মতো ওটিটির পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী। গতকাল শুক্রবার সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে।

‘জানে জান’-এর টিজারে দেখা যায়, নিয়ন আলোর একটি অন্ধকার ঘরে বসে জানে জা গানটি গাইছেন কারিনা কাপুর। এরপর একে একে জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মাকেও দেখানো হয়। এরপর কয়েকটি অ্যাকশন দৃশ্যের আভাস দেখানো হয়। সব শেষে আসে সিনেমাটির শিরোনাম।

এরপর এটি মুক্তির তারিখ দেখানো হয়। টিজারটি শেয়ার করে ‘নেটফ্লিক্স’ ক্যাপশনে লিখেছে, জানে জা আসছে আমাদের জানে জার জন্মদিনে। ২১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে। কারিনা কাপুরের জন্মদিনের দিনই মুক্তি পাবে এটি।

জাপানি উপন্যাস দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স-এর রূপান্তর ‘জানে জান’। এতে কারিনাকে ডিভোর্সি ও সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে, যে নিজের প্রতিবেশীর সাহায্য নিয়ে প্রাক্তন স্বামীর মৃত্যু লুকানোর চেষ্টা করে। এ নিয়েই এগিয়ে যায় গল্প। সুজয় ঘোষের পরিচালনায় ‘জানে জান’-এ কারিনার সঙ্গে আরও অভিনয় করেছেন বিজয় ভার্মা এবং জয়দীপ আহলাওয়াত।

কারিনাকে সর্বশেষ দেখা গেছে আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’য়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা