× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুটিং করতে গিয়ে প্রেম, বিয়ে করছেন তানিয়া বৃষ্টি ও আরশ খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২ ০৩:৪৫ এএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২২ ১৩:৩৯ পিএম

শুটিং করতে গিয়ে প্রেম, বিয়ে করছেন তানিয়া বৃষ্টি ও আরশ খান

শোবিজে কান পাতলেই শোনা যাচ্ছে এ প্রজন্মের দুই তারকার প্রেম-বিয়ের গুঞ্জন। তারা হলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও আরশ খান। দীর্ঘদিন ধরেই গোপন প্রণয় চালিয়ে যাচ্ছেন। বিয়ে করেছেন বলেও খবর চাউর হয়েছে।

গোপনে হয়েছে তাদের বিয়ে। সেই দাম্পত্যে এখন চলছে দূরত্ব। সম্পর্কের টানাপোড়েনে রয়েছেন দুই তারকা।

এদিকে খোঁজ নিতে গিয়ে জানা গেল, বিয়ে এখনো হয়নি তাদের। তবে পারিবারিক আয়োজনেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন।

বেশকিছু ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেল। সূত্রগুলোর দাবি, নাটকে জুটি হয়ে কাজ করতে গিয়েই প্রেমে জড়ান এ দুই তারকা। তাদের সম্পর্ক শোবিজে ওপেন সিক্রেট।

লুকোচুরি পর্ব শেষ করে তারা দাম্পত্যজীবন শুরু করবেন বলে মানসিকভাবে প্রস্তুত।

এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে নীরবতা পালন করেছেন তানিয়া-আরশ দুজনই। তবে একটি রেকর্ড হাতে এসেছে প্রতিদিনের বাংলাদেশের এই প্রতিবেদকের। সেখানে তানিয়া ও আরশ দুজনই প্রেমের বিষয়টি স্বীকার করে বলেন, পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছেন তারা।

দুই তারকা বলেন, ‘আমাদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে এটা সত্যি। এ সম্পর্কের ব্যাপারে দুজনের পরিবারই অবগত। একটা পরিণতির দিকে যাব আমরা পারিবারিকভাবেই। বর্তমানে অভিনয়ের ব্যস্ততা যাচ্ছে, তাই আরও কিছুদিন সময় নিতে চাই।’

প্রসঙ্গত, ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন তানিয়া বৃষ্টি। এরপর সিনেমায়ও কাজ করেছেন তিনি। সম্প্রতি থিতু হয়েছেন ছোটপর্দায়।

অন্যদিকে এ প্রজন্মের আলোচিত অভিনেতা আরশ খান। কাজ করে যাচ্ছেন নিয়মিত নাটকে।


প্রবা/এলএ/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা