প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৪:১৬ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১৪:২৭ পিএম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মাহবুবুর রহমান চাষী। ব্যাচেলর জীবনের ইতি টেনে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার গায়েহলুদ শেষে আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। কনের নাম নাম তুলতুল।
নিজের বিয়ে নিয়ে চাষী আলম বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। গতকাল আমাদের গ্রামের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। আজ গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান হবে।’
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে চাষী আলমের পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন।
গত ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।