× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌথভাবে সেরা আলিয়া ও কৃতি, সেরা অভিনেতা আল্লু অর্জুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ২০:১৬ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ২১:০৯ পিএম

যৌথভাবে সেরা আলিয়া ও কৃতি, সেরা অভিনেতা আল্লু অর্জুন

ঘোষণা করা হলো ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ীদের নাম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত একটি প্রেস মিটে সেরাদের নাম ঘোষণা করা হয়। 

এবার সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি শ্যানন। দুজনে যৌথভাবে ভারতীয় চলচ্চিত্রের সেরা ও সর্বোচ্চ সম্মাননা পেলেন।

আলিয়া পুরস্কার পেলেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য। কৃতি জাতীয় পুরস্কার পেলেন ‘মিমি’ ছবির জন্য।

এদিকে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন ‘পুষ্পা’খ্যাত আল্লু অর্জুন। ‘দ্য কাশ্মির ফাইলস’ ছবির কারণে সেরা সহঅভিনেত্রীর জাতীয় পুরস্কার উঠেছে অভিনেত্রী পল্লবী জোশীর হাতে।

সেরা সহঅভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘মিমি’ ছবির জন্য তিনি পান এই সম্মান। 

সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবন অভিনীত ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’। সেরা জনপ্রিয় ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে ‘আরআরআর’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা