× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আতিয়া আনিসার ‘উড়াল পাখি মন’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৬:০৬ পিএম

আতিয়া আনিসার ‘উড়াল পাখি মন’

‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানটি দিয়ে জনপ্রিয়তা পান কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। বর্তমানে নতুন নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এরইমধ্যে প্রকাশ হলো তার নতুন গানের মিউজিক ভিডিও ‘উড়াল পাখি মন’। 

জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী মুহিন খান। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন সজিব তালুকদার ও আতিয়া আনিসা নিজেই। 

প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। গানটি প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, জামাল ভাই ও মুহিন ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ । জামাল ভাই যেমন দারুণ লিখেছেন তেমনি মুহিন ভাইও সুর করেছেন। তাদের সঙ্গে কাজটি করেতে পেরে আমি সত্যি আনন্দিত। 

এরমধ্যে অনেকে গানটির জন্য প্রশংসা করেছেন। আশা করছি যারা ভালো গানের শ্রোতা তাদের কাছে এ গানটি ভালো লাগবে।’ 

গানটি প্রসঙ্গে জামাল হোসেন বলেন, ‘আতিয়া আনিসা খুবই মিষ্টি কণ্ঠের গায়িকা। এরমধ্যে তার শ্রোতাও তৈরী হয়েছে। এ গানের কথা ও ভিডিওতে দর্শক-শ্রোতা দারুণ একটি গল্প পাবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা