× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুমায়ূন আহমেদের আঁকা নিখোঁজ সেই চিত্রকর্ম হাতে পেলো পরিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৮:২৯ পিএম

হুমায়ূন আহমেদের আঁকা নিখোঁজ সেই চিত্রকর্ম হাতে পেলো পরিবার

বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার প্রয়াত হুমায়ূন আহমেদের পরিবার অবশেষে ফিরে পেয়েছেন তার আকা নিখোঁজ সেই চিত্রকর্ম। বিষয়টি নিশ্চিত করেছেন হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

তিনি জানান, ২২ আগস্ট আমরা ছবিটি হাতে পেয়েছি। 

জনপ্রিয় কিংবদন্তি সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ ২০১২ সালে মৃত্যুর পূর্বে যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকাকালীন একেছিলেন ২৪ টি চিত্রকর্ম। সেগুলো পরবর্তীতে নিউ ইয়র্কবাসী রুমা চৌধুরী ও বিশ্বজিৎ সাহা দম্পতির অনুরোধে নিউ ইয়র্ক বই মেলায় প্রদর্শনের জন্য তাদের জিম্মায় দেয়া হয়। শর্ত ছিলো প্রদর্শনী শেষে চিত্রকর্মগুলো ফেরত নিজ দায়িত্বে ফেরত দেয়া হবে। 

পরর্বতীতে রুমা চৌধুরী ২৪টি চিত্রকর্মের মধ্যে ২০টি চিত্রকর্ম প্রয়াত লেখকের মা আয়েশা ফয়েজকে ২০১৩ সালে ফেরত দেন। ৪টি ছবি ছিল নিখোঁজ। 

প্রায় এক যুগ পর হঠাৎ করে একটি চিত্রকর্ম কুমিল্লায় একটি প্রদর্শনীতে প্রদর্শিত হবে বলে জানা যায়। যা হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য, তার ভক্ত ও সবার মধ্যে কৌতূহলের সৃষ্টি করে। 

পরর্বতীতে উক্ত নিখোঁজ হওয়া চিত্রকর্ম উদ্ধারের জন্য আদালতের শরণাপন্ন হন প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে পিবিইকে তদন্তভার প্রদান করেন। পিবিআই কুমিল্লা হতে উক্ত চিত্রকর্মটি উদ্ধার করেন ও আদালতে জমা প্রদান করেন। 

প্রায় দুই বছর মামলার কার্যধারা চলার পর বিজ্ঞ সিএমএম আদালত ম্যাজিস্ট্রেট জনাব রাজেশ চৌধুরী উক্ত উদ্ধারকৃত তৈল চিত্রটি বাদী বরাবর ফেরত দেয়া সাপেক্ষে আসামীদের অব্যাহতি প্রদান পূর্বক আদেশ প্রদান করেন। 

অতপর, বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট মালখানা ২২ অগাস্ট, ২০২৩ তারিখে তৈলচিত্রটি হুমায়ূন আহমেদের পরিবারকে বুঝিয়ে দেন বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ। তৈলচিত্রটি আদালত থেকে গ্রহণ করেন এডভোকেট গাজী মাহবুব আলম ও এডভোকেট শিহাব উদ্দিন। 

এই প্রসঙ্গে প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, 'নিখোঁজ হওয়া তৈলচিত্রটি ফিরে পেয়ে আমরা খুশি এবং আদালতের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হওয়ার ফলে আমরা ন্যায়বিচার পেয়েছি। আমরা বিজ্ঞ আদালত, পিবিআই এর কর্মকর্তাগণ ও আইজীবীদের প্রতি কৃতজ্ঞ।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা