× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিয়তমার সাফল্যে পরিচালক হিমেলকে গাড়ি উপহার দিলেন প্রযোজক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৫:১৫ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৫:৪১ পিএম

প্রিয়তমার সাফল্যে পরিচালক হিমেলকে গাড়ি উপহার দিলেন প্রযোজক

গত কুরবানি ঈদের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’। এ সাফল্যের মূল কারিগর সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। দেশের সেরা নায়ক শাকিব খান ও কলকাতার মেয়ে ইধিকা পালকে নিয়ে এটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। ছবিটি মুক্তির পর দেশ-বিদেশে তুমুল ব্যবসা করেছে।

ভেঙে দিয়েছে সাম্প্রতিককালে সফল সব সিনেমার আয়ের রেকর্ড। এই সাফল্য উদযাপন করছেন সিনেমা সংশ্লিষ্টরা। 

ছবির প্রযোজক আরশাদ আদনান স্থাপন করলেন এক অনন্য দৃষ্টান্তও। তিনি ‘প্রিয়তমা’র সাফল্যে সন্তুষ্ট হয়ে এর পরিচালক হিমেল আশরাফকে ব্রান্ড নিউ গাড়ি উপহার দিয়েছেন। এই তথ্য হিমেল নিজেই নিশ্চিত করেছেন।

একটি শো রুমে সাদা রঙের গাড়ির ছবি পোস্ট করে হিমেল লিখেছেন, ‘‘প্রিয়তমা’র সাফল্যে আমাকে নতুন গাড়ি উপহার দেয়ার জন্য ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া।’

প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘হিমেল আশরাফ আমার ছোটভাই। ওর সঙ্গে সম্পর্কটা পারিশ্রমিকের না। আমরা ‘প্রিয়তমা’ বানিয়েছিলাম অনেক প্রত্যাশা নিয়ে। সেই জায়গা থেকে ছবিটি ম্যাসিভ হিট হয়েছে। এতোটা অভাবনীয় সাফল্য পাবো ভাবিনি। তাই মনে হলো হিমেলকে কিছু একটা উপহার দিই। যেটা ভালোবাসার নিদর্শন হিসেবে থাকবে। ওরও কাজে আসবে। তাই গাড়িটি উপহার দেয়া। হিমেল ভালো ছেলে। অনেক যত্ন নিয়ে, আবেগ দিয়ে সে ‘প্রিয়তমা’ বানিয়েছে। অনেক পরিশ্রম ও করেছে। আমি তাকে সাফল্যের জন্য অভিনন্দন জানাই। পাশাপাশি প্রিয়তমার পুরো টিমের প্রতি আমার অভিনন্দন ও ধন্যবাদ রইলো।’

উল্লেখ্য, হিমেল আশরাফ তার ক্যারিয়ারের প্রথম সিনেমাটিও নির্মাণ করেছিলেন আরশাদ আদনানের প্রযোজনায়। বাপ্পী চৌধুরী ও আঁচলকে নিয়ে তৈরি সেই সিনেমার নাম ‘সুলতানা বিবিয়ানা’। আবারও প্রযোজক-পরিচালক জুটি আসতে চলেছেন নতুন সিনেমা নিয়ে। এর নাম ‘রাজকুমার’। এতে নায়ক হিসেবে থাকছেন শাকিব খান। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে এই সিনেমার শুটিং শুরু হতে পারে। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা