× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেপ্টেম্বরে বিয়ে সারছেন পরিণীতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৫:৪৯ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৬:০২ পিএম

সেপ্টেম্বরে বিয়ে সারছেন পরিণীতি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গেল ১৩ মে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সারেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। এবার জানা গেল, আগামী ২৫ সেপ্টেম্বর সাতপাকে বাঁধা পড়বে এই যুগল।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাজস্থানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন পরিণীতি-রাঘব। গুরুগ্রামে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এর আগে পারিবারিক আয়োজনে আংটি বদল করেন পরিণীতি-রাঘব। যেখানে দুই পরিবারের সদস্য ছাড়াও এই জুটির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

রাঘব ও পরিণীতির পরিচয় বহু দিনের। একসঙ্গে তারা পড়াশোনা করতেন লন্ডন স্কুল অব ইকোনমিকসে। সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেই সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন তারা। গেল মার্চ মাসে মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। এরপরই আরও একটি রেস্তোরাঁয় দেখা যায় তাদের। যার পর থেকেই তাদের প্রেম নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা