× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নভেম্বরে আসছে রাকুলের আইলান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৫:৪৩ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৫:৫২ পিএম

নভেম্বরে আসছে রাকুলের আইলান

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। বছর এখন পর্যন্ত তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। ফ্যাশন শো ট্রাভেলিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী বছরের শেষের দিকে নভেম্বর মাসে নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার নামআইলান ফ্যান্টাসি কমেডি ধাঁচের সিনেমাটি পরিচালনা করেছেন আর রাভি কুমার।

সিনেমায় রাকুলের চরিত্রের নাম অভান্তিকা। সে সায়েন্সের একজন শিক্ষার্থী। বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করাই তার কাজ। তবে রোবটের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসা থেকে রোবট বানানোর স্বপ্ন দেখে সে। এভাবেই সিনেমার গল্প এগিয়ে যাবে। তামিল ভাষায় নির্মিত আইলান ওটিটিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমাটি নিয়ে রাকুল বলেন, ‘দক্ষিণের ইন্ডাস্ট্রিতে এর আগে আমি অনেক কাজ করেছি। এবারের কাজটি একদমই আলাদা। কাজটি করার আগে বিষয়ে আমার স্টাডি করতে হয়েছিল। আশা করি, দর্শকদের কাজটি ভালো লাগবে।

ওটিটিতে মুক্তি পাওয়া রাকুলের সবশেষ সিনেমার নামআই লাভ ইউ রোমান্টিক-থ্রিলারধর্মী ছবিটি গত ১৬ জুন জিও সিনেমায় মুক্তি দেওয়া হয়। এই সিনেমার জন্য তাকে বেশ পরিশ্রম করতে হয়েছিল।

আইলান সিনেমাটিতে রাকুলের বিপরীতে অভিনয় করেছেন তামিল অভিনেতা শিভাকান্তি। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইউগি বাবু, ইশা কোপ্পীকার, ভানুপ্রিয়াসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা