× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাফির নতুন সিনেমা ‌‘কালা’, নায়িকা পূজা চেরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ০১:০০ এএম

রাফির নতুন সিনেমা ‌‘কালা’, নায়িকা পূজা চেরী

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী। শিশু শিল্পী হিসেবে তিনি পথচলা শুরু করেন। দেখিয়েছেন অভিনয়ের মুন্সিয়ানা। এরপর ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে অভিষিক্ত হন সিনেমায়। সেই সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে পথচলা শুরু করেন রায়হান রাফিও। সিনেমাটির সাফল্য নতুন করে বলার কিছু নেই।

সেই সাফল্যের প্রেরণাতেই রাফি তার ‘দহন’ সিনেমাতেও বেছে নিয়েছিলেন পূজা চেরীকে। এরপর পরিচালক-নায়িকা জুটিকে আর পর্দায় দেখা যায়নি। রাফি একের পর এক হিট সিনেমা উপহার দিলেও পূজা ছিলেন না সেগুলোতে। 

তবে সেই বিরতি কাটছে। আবারও রায়হান রাফির সিনেমায় দেখা যাবে পূজা চেরীকে। এমন খবরই নিশ্চিত হয়েছে প্রতিদিনের বাংলাদেশ।

জানা গেছে, লাইভ টেকনোলজির ব্যানারে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন রায়হান রাফি। এর নাম ‘কালা’। এই প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে এর আগে রাফি ‘পরাণ’ নির্মাণ করে দারুণ সাফল্য পেয়েছেন। এরপর থেকেই লাইভের সঙ্গে রাফির নতুন কাজের প্রস্তুতি চলছিল। অবশেষে ‘কালা’ হতে যাচ্ছে সেই সিনেমা।

গত ১৮ আগস্ট লাইভ টেকনোলজির সঙ্গে চুক্তি হয়েছে রাফির। একইদিনে লাইভের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরীও। ধারণা করা হচ্ছে সেটি রাফির পরিচালিত ‘কালা’র জন্যই। আজ রোববার নায়িকার জন্মদিন। এদিনেই আসবে নতুন সিনেমার ঘোষণা।

তবে এ বিষয়ে পরিচালক, নায়িকা ও প্রযোজনা প্রতিষ্ঠান কেউই এ মুহূর্তে মুখ খুলতে নারাজ। 

কে হবে সিনেমার নায়ক সে বিষয়টিও আপাতত চমক হিসেবে রাখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা