× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিয় তিন তারকার জন্য শাহরুখের ভালোবাসা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৮:১৭ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ১৮:২৬ পিএম

প্রিয় তিন তারকার জন্য শাহরুখের ভালোবাসা

সম্প্রতি প্রকাশ হয়েছে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের বহুল আলোচিত সিনেমা ‘ফাইটার’-এর ফার্স্ট লুক। ৫৭ সেকেন্ডের এই মোশন পোস্টারে নজর কেড়েছেন হৃতিক, দীপিকা ও অনিল কাপুর। তাদের দেখে মুগ্ধ হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানও।            

শাহরুখ তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করেন। শুভেচ্ছা জানিয়ে তিনি ক্যাপশনে লেখেন, ‘হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুরের এই থ্রিসাম তো দুর্দান্ত লাগছে! অনেক শুভেচ্ছা নিও ডুগ্গু (হৃতিক), সিড (সিদ্ধার্থ আনন্দ)।

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে সিনেমাটির ফার্স্ট লুক মোশন পোস্টার প্রকাশ করা হয়।  সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করছেন হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন। পরিচালক সিদ্ধার্থ আনন্দ আনন্দের পরিচালনায় ‘ফাইটার’ মুক্তি পাবে ২০২৪ সালের জানুয়ারিতে। শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্র ‘পাঠান’-এর পরিচালক তিনি। ২০২৪ সালের ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘ফাইটার’। এতে ভারতীয় এয়ারফোর্সের পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক, অনিল কাপুর ও দীপিকা পাড়ুকোন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা