× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও একা হচ্ছেন ব্রিটনি স্পিয়ার্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৭:৩৬ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ০৯:৪৪ এএম

ব্রিটনি স্পিয়ার্স এবং স্যাম আসগরী। ২০১৯ সালের ২২ জুলাই লস অ্যাঞ্জেলেস ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ এর লস অ্যাঞ্জেলেস প্রিমিয়ারে। ছবি : সংগৃহীত

ব্রিটনি স্পিয়ার্স এবং স্যাম আসগরী। ২০১৯ সালের ২২ জুলাই লস অ্যাঞ্জেলেস ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ এর লস অ্যাঞ্জেলেস প্রিমিয়ারে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিখ্যাত গায়িকা ব্রিটনি স্পিয়ার্স ও তার স্বামী স্যাম আসগরী বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। ২০২২ সালের ৯ জুন তারা বিয়ে করেছিলেন। 

স্পিয়ার্স ও আসগরীর বিবাহ বিচ্ছেদের কথা প্রথম জানায় যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড পত্রিকা টিএমজেড। পরে এপি ও বিবিসিও একই বিষয়ে প্রতিবেদন করেছে। 

টিএমজেডের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৬ আগস্ট) স্পিয়ার্স ও আসগরী বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। তবে এখনও তাদের বিবাহ বিচ্ছেদের প্রকৃত ধরন সম্পর্কে জানা যায়নি। অর্থাৎ কে কাকে কত ক্ষতিপূরণ দেবেন, কোন সম্পত্তি কে পাবেন, কোন ঋণ কাকে পরিশোধ করতে হবে ইত্যাদি এখনও জানা যায়নি। 

পিতার সঙ্গে সম্পত্তির অধিকার সম্পর্কিত এক মামলায় ১৩ বছর লড়াইয়ের পর জিতার ছয় মাসের মাথায় ইরানি বংশোদ্ভূত আসগরীকের গত বছর বিয়ে করেছিলেন স্পিয়ার্স। 

অবশ্য তাদের পরিচয় হয়েছিল বেশ কয়েক বছর আগে ২০১৬ সালে। ‘স্লাম্ভার পার্টি’ নামের নিজের একটা গানের ভিডিও শুটিংয়ে আসগরীর সঙ্গে স্পিয়ার্সের পরিচয় হয়। ২০২১ সালের সেপ্টেম্বরে ‘প্রিন্সেস অব পপ’ খ্যাত স্পিয়ার্সকে প্রপোজ করেন আসগরী। আসগরী পেশায় মডেল ও অভিনেতা। 

মাত্রা ১৪ মাসের মাথায় কেন বিচ্ছেদে যাচ্ছেন এ সম্পর্কে স্পিয়ার্স কিছু বলেছেন কি না তা জানা যায়নি। আসগরী সংক্ষেপে বলেছেন, তাদের মধ্যে এমন সব পার্থক্য রয়েছে যা ঘুছানো অসম্ভব। 

স্পিয়ার্স ইতঃপূর্বে দুইবার বিয়ে করেছেন। যুক্তরাষ্ট্রের ড্যান্সার কেভিন ফেডারলাইনের ঘরে তাদের দুই সন্তান রয়েছে। 

সূত্র : এপি, গার্ডিয়ান 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা