প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৮:১১ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ২১:২৩ পিএম
সাড়ে ৮ বছরের পুরোনো বন্ধুত্ব। সেখান থেকে ভালো লাগা ও প্রেম। অবশেষে তার সঙ্গেই বসলেন বিয়ের পিঁড়িতে। অভিনেত্রী তাসনিয়া ফারিণ নিজেই ঘোষণা দিয়ে জানালেন বিয়ের খবর।
সোমবার (১৪ আগস্ট) ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিয়ের খবর জানালেন তিনি স্ট্যাটাসে তাসনিয়া ফারিণ লিখেন, তার স্বামীর নাম শেখ রেজওয়ান। ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে তাদের আকদ অনুষ্ঠিত হয়েছে। সবকিছুই দ্রুত আয়োজন করা হয়েছে। কারণ তার স্বামী বর্তমানে দেশের বাইরে কাজের কারণে ব্যস্ত রয়েছেন। সাড়ে আট বছরের বন্ধুত্ব, ভালোবাসা, একত্রে থাকা। আমরা অবশেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করতে পেরেছি চলতি বছরের ১১ আগস্ট। এবার তারা হানিমুনে কোথায় যাচ্ছেন সেই বিষয়টিও গণমাধ্যমে নিশ্চিত করেছেন ফারিন। তিনি বলেন, ‘মালদ্বীপেররাজধানী মালে থেকে স্পিডবোটে সমুদ্রে প্রায় ৪০ মিনিটের পথ। চারদিকে সমুদ্রঘেরা একটি দ্বীপ। সেই দ্বীপেই আমরা হানিমুনে এসেছি। এখানে আমরা একটি প্রাইভেট রিসোর্টে উঠেছি।’
১১ আগস্ট রাতে রাজধানীর একটা পাঁচ তারকা হোটেলে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এরপর ১৩ আগস্ট হানিমুনের সময় কাটাতে মালদ্বীপে গিয়েছেন তারা। হানিমুন শেষে চলতি সপ্তাহেই দেশে ফেরার কথা রয়েছে তাদের।