× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচ্ছেদের পর বিয়ে, অতঃপর আবারও বিচ্ছেদ!

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২২ ১৬:০৮ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২২ ১৯:০৭ পিএম

বিচ্ছেদের পর বিয়ে, অতঃপর আবারও বিচ্ছেদ!

হলিউড তারকা জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যফ্লেক চলতি বছর অনেক কঠিন পথ পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসেন। দীর্ঘ ১৭ বছর আগে বিচ্ছেদের পর অবশেষে গতবছর বিয়ে করেন তারা। তবে সাম্প্রতিক সময়ে হলিউড পাড়ায় গুঞ্জন, আবারও বিচ্ছেদ হচ্ছে লোপেজ ও বেনের!

বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমের দাবি, তাদের দাম্পত্যকলহ চরমে উঠেছে। বিয়ের আগে বেশ ‘লক্ষ্মী’ হয়ে ছিলেন জেনিফার, যেন অস্কারজয়ী ছবির নিখুঁত চরিত্র। পুরোটাই অভিনয় ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে এখন। ক্যারিয়ার ছাড়া নাকি কিছুই বোঝেন না ‘দ্য বয় নেক্সট ডোর’ নায়িকা। 

মধুচন্দ্রিমার পর তাদের তিক্ততা আরও বেড়েছে। বেন সাধারণত জিনস-টিশার্টে স্বচ্ছন্দ। শোনা যাচ্ছে, জেনিফার এখন তাকে নির্দেশ দিচ্ছেন কী পরবেন আর কী পরা যাবে না। বেনের ধূমপানের অভ্যাসও একেবারেই পছন্দ করছেন না অভিনেত্রী। বেনও তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সিগারেট ছেড়ে দেওয়ার। কিন্তু উল্টো ধূমপান আরও বাড়িয়ে দিয়েছেন ‘গন গার্ল’-এর নায়ক।

শুধু তা-ই নয়, বেনের অগোছালো হয়ে থাকা নিয়েও সমস্যা আছে জেনিফারের। তার দাবি, বেন যথেষ্ট পরিচ্ছন্ন হয়ে থাকেন না। তার উপর দুই পরিবারের মিলমিশ হয়নি সেভাবে। সবাইকে খুশি করে চলা যে ধাতে নেই জেনিফারের।

বেনও সদ্য বুঝতে পেরেছেন, তার নতুন বউ ঠিক আগের মতোই কাজপাগল! আর কোনো দিকে বিশেষ খেয়াল নেই তার। যে কারণে ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়েছিল, সেই কারণ এখনও যে জ্বলজ্বল করছে মাঝখানে। শুধু বুঝতে ভুল করলেন বেন। যদিও এ বিষয়টি তাদের দুজনের কেউ প্রকাশ্যে স্বীকার করেননি। 

প্রসঙ্গত ২০০০ সাল। সিনেমার সেটে প্রথমবার প্রেমে পড়েছিলেন জেনিফার-বেন। ২০০২ সালে তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে বাগদান পর্ব সেরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। ২০০৪ সালে বিচ্ছেদের পর যে যার আলাদা ঘর পাতেন। তারপর ১৭ বছর পেরিয়ে সন্তানদের নিয়ে শেষমেশ এক ছাদের নীচে এলেন দুটিতে। বিয়ে করলেন ২০২১ সালের এপ্রিলে। কিন্তু কত দিন একসঙ্গে থাকতে পারবেন, সে নিয়ে ফের সন্দেহ দেখা দিচ্ছে।


প্রবা/ এসএস/ টিই


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা