× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিয়ারাকে বিয়ের সময় জানালেন সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২২ ১৪:৫০ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২২ ১৫:১৪ পিএম

কিয়ারাকে বিয়ের সময় জানালেন সিদ্ধার্থ

বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানিকে নিয়ে সব সময় চলে আলোচনা। পর্দার প্রেম বাস্তবে টেনে এনে মধুর সময় পার করছেন তারা। একসঙ্গে কোথায়  তারা সময় কাটান, তা জানতে মুখিয়ে থাকেন ভক্তরা। অনেকের প্রশ্ন, কবে বিয়ে করবেন প্রিয় জুটি?

সম্প্রতি জনপ্রিয় শো ‘কফি উইথ করণ সিজন ৭’-এর সেটে এসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। আর সেখানেই অভিনেতা কিয়ারার সঙ্গে বিয়ের বিষয়ে সমস্ত আপডেট শেয়ার করলেন। বলিউড সিনেমা ‘শেরশাহ’য় একসঙ্গে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। অভিনেত্রীকে দেখা গিয়েছিল ডিম্পল চিমা আর সিদ্ধার্থকে ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায়। সেখান থেকেই তাদের বন্ধুত্ব, প্রেম। তবে কিছুদিন আগে শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদের কথা। যদিও নিছকই গুঞ্জন। সিদ্ধার্থ মালহোত্রা কফি উইথ করণ সিজন ৭-এর সেটে এসে জানান, তারা বিয়ের বিষয়টি এখন গোপন রাখতে চান। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চান না।

বলিপাড়ার হট সেনসেশনের মধ্যে রয়েছে কিয়ারা ও সিদ্ধার্থের নাম। কখনও তাদের একসঙ্গে দেখা গেছে বিমানবন্দরে, কখনও বা রেস্তোরাঁয়। এ জুটিকে খুব পছন্দ করেন অনুগামীরা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই একসঙ্গে তাদের নানা ছবি ও ভিডিও দেখা যায়। এসব দেখে অনেকেই মনে করেছিলেন তাদের বিয়ে হয়ে গেছে। শেয়ার করা ছবিতে এ যুগলকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। কিয়ারার পরনে হলুদ লেহেঙ্গা আর সিদ্ধার্থকে সবুজ শেরওয়ানিতে অসাধারণ লাগছে।


প্রবা/এসএস/জেও


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা