× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহত সঞ্জয় দত্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৪:৩১ পিএম

আহত সঞ্জয় দত্ত

শুটিং ফ্লোরে চোট পেয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এই মুহূর্তে পুরী জগন্নাথ পরিচালিত ‘ডবল ইস্মার্ট’ ছবির শুটিং করছেন সঞ্জয়। সম্প্রতি থাইল্যান্ডে এই ছবির শুটিং শুরু হয়েছে। সূত্রের খবর, সে সেটেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন সঞ্জুবাবা। চোট লেগেছে মাথায়। বেশ কয়েকটা সেলাই পড়েছে।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। আসলে অভিনেতাকে তলোয়ার নিয়ে অ্যাকশন করতে হচ্ছিল। কিন্তু অসাবধানতাশত আঘাত লাগে মাথায়। তৎক্ষণাৎ বিশেষ একটি দল সঞ্জয়কে চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে অভিনেতা নাকি কোনও ছুটি নেননি। প্রাথমিক চিকিৎসার পর আবার তিনি শুটিং ফ্লোরে ফিরেছেন। যদিও এই দুর্ঘটনা প্রসঙ্গে সঞ্জয় এখনও কোনও রকম প্রতিক্রিয়া দেননি। তাই এই খবরের সত্যতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।

এর আগে গত এপ্রিল মাসে কন্নড় ছবি ‘কেডি’-র সেটে বোমা ফেটে সঞ্জয়ের আহত হওয়ার গুজব ছড়ায়। বেঙ্গালুরুর আশপাশের অঞ্চলে ছবির শুটিং চলাকালীন নাকি আচমকাই ফেটে যায় বোমা। খবর ছড়ায়, অভিনেতার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছে। শুটিংও নাকি বন্ধ। পরে অবশ্য খবরটি নেহাতই গুজব বলে সমাজমাধ্যমে জানান সঞ্জয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা