× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও সিনেমার গানে বেলাল-কোনাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১২:২৬ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১৩:৩২ পিএম

আবারও সিনেমার গানে বেলাল-কোনাল

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুজন সংগীতশিল্পী বেলাল খান ও সোমনূর মনির কোনাল। দুজন প্রথম একসঙ্গে প্লে-ব্যাক করেন ‘অচেনা হৃদয়’ নামক সিনেমায়। এই গানের জন্য তারা ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ও পেয়েছিলেন। এ ছাড়াও তারা আরও বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে প্লে-ব্যাক করেছেন। 

গত শনিবার রাতে তারা আবারও নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন। সিনেমার নাম ‘মধ্যবিত্ত’। এরই মধ্যে সিনেমার কাজ শেষ হয়েছে। গানের কাজ বাকি আছে। এ ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তানভীর হাসান। 

বাকিউল আলমের লেখা ও মাহফুজ ইমরানের সুরে, রিয়েল আশিকের সংগীতে ‘টান-তোমার জন্য এই পরাণে লাগে বড় টান’ কথায় সাজানো গানটিতে বেলাল ও কোনাল কণ্ঠ দিয়েছেন। বেলাল খান বলেন, ‘‘কোনাল তো ভালো গায়। ‘টান’ গানটি যেন আরও অনেক বেশি দরদ দিয়ে, অনেক বেশি ভালো লাগা নিয়ে গেয়েছে। আমিও অনেক আবেগ দিয়ে মনের মতো করে গানটি গাওয়ার চেষ্টা করেছি। গীতিকার-সুরকার গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তারা অনেক আশাবাদী হয়ে উঠেছেন। আমার কাছেও মনে হচ্ছে, অনেক দিন পর একটি অন্য রকম ভালো লাগার গান গাইলাম। দেখা যাক সিনেমা মুক্তির পর গানটি শ্রোতা-দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলতে পারে।’ 

বেলাল খান জানান, আগামী শোক দিবসের পর তিনি নতুন কয়েকটি একক গান প্রকাশ করতে যাচ্ছেন। আর সংগীতজীবনের স্বর্ণালি সময় কাটাচ্ছেন কোনাল। গত রোজার ঈদে ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা দিনে’ গাওয়া তার গানটি দারুণ জনপ্রিয়তা পায়। পরে ‘প্রহেলিকা’ সিনেমার ‘মেঘের নৌকা তুমি’, আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ব্যবসা সফল সিনেমা ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গান দিয়ে কোনাল অভূতপূর্ব সাড়া ফেলেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা