× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদার্থবিদ জেনিফার লরেন্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৯:১৪ পিএম

পদার্থবিদ জেনিফার লরেন্স

বেশ লম্বা বিরতির পর আবারও বিজ্ঞানভিত্তিক সিনেমায় ফিরছেন জেনিফার লরেন্স। হলিউডের বেশ কিছু সূত্র জানাচ্ছে, ‘হাঙ্গার গেমস’ তারকা নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। এখানে তাকে দেখা যাবে একজন পদার্থবিদের ভূমিকায়। এ সিনেমার নাম ‘দ্য শিফট’। 

এই সাই-ফাই মহাকাব্যিক সিনেমাটি তৈরি হচ্ছে নেটফ্লিক্সের জন্য। সিনেমাটি অ্যান্ডি সার্কিস পরিচালনা করবেন।

দ্য শিফট ছবিতে জেনিফার লরেন্স ডক্টর ক্যাথরিন টার্নার নামের একটি চরিত্রে অভিনয় করবেন। তিন একজন বিখ্যাত পদার্থবিদ। টার্নার একটি যুগান্তকারী ঘটনা আবিষ্কার করেন, যা পৃথিবীকে নাড়িয়ে দেবে। এটি মানবতার জন্য একটি গোপন আবিষ্কার, যা নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হবে। 

অ্যান্ডি সার্কিস ‘দ্য লর্ড অফ দ্য রিংস’এবং ‘প্ল্যানেট অব দ্য অ্যাপস’-এর মতো ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার জন্য পরিচিত। সেখানে তিনি অভিনয় করেছেন। কিছু ছবি পরিচালনাও করেছেন তিনি। সার্কিস এর আগে ‘ভেনম : লেট দেয়ার বি কার্নেজ’ পরিচালনা করেছেন। 

ধারণা করা হচ্ছে, জেনিফার লরেন্সকে নিয়ে দ্য শিফট ছবি পরিচালনা করে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করবেন তিনি।

জেনিফার লরেন্সের ক্যারিয়ারে সাই-ফাইভিত্তিক সিনেমা আশীর্বাদ নিয়ে এসেছে। ‘দ্য হাঙ্গার গেমস’ছবিতে ক্যাটনিস এভারডিনের চরিত্রে অভিনয় করে তিনি দুনিয়া মাতিয়েছেন। ৩২ বছর বয়সি অভিনেত্রীর ভক্তরা অবশ্যই তাকে আবারও একই ঘরানার সিনেমায় স্বাগত জানাবেন। তিনি নিজেও সিনেমাটি নিয়ে খুবই আগ্রহী বলে জানা গেল।

দ্য শিফট সিনেমায় জেনিফার লরেন্সের সঙ্গে আর কারা অভিনয় করছেন, তা এখনও জানা যায়নি। কবে হবে এর শুটিং সেটাও নিশ্চিত নয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা