× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বক্স অফিসে সানি-আমিশার বাজিমাত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৫:৫৮ পিএম

বক্স অফিসে সানি-আমিশার বাজিমাত

অনেক দিন পর সিনেমা নিয়ে হাজির হলেন তিনি। আর গোটা ভারত মেতেছে তার সেই সিনেমা নিয়ে। রমরমিয়ে ব্যবসা করছে সানি দেওল অভিনীত ‘গাদার ২’ সিনেমাটি। প্রথম কিস্তির মতো এখানেও সানির বিপরীতে রয়েছেন আমিশা প্যাটেল। তাদের জুটি বেশ সাড়া ফেলেছে দর্শকের মাঝে। 

ছবিটি নিয়ে সাধারণ দর্শক তো হইচই করছেনই, এটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। জানা গেছে, আজ দিল্লির রাষ্ট্রপতি ভবনে ছবিটির বিশেষ প্রদর্শনী হবে।

পাশাপাশি সামনে এসেছে ছবির সাফল্যের তথ্যও। সূত্রের খবর অনুযায়ী, মুক্তির প্রথম দিনই ২০ লাখ টিকিট বিক্রি হয়েছে এই ‘গাদার ২’-এর। ৫ আগস্টের আগে থেকেই শুরু হয়েছিল এই ছবির অগ্রিম বুকিং। এক সপ্তাহ আগেই ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে। ‘পিভিআর’-ই বিক্রি করেছিল প্রায় ১২ হাজার টিকিট। অন্যদিকে ‘সিনেপলিস’ বিক্রি করেছিল প্রায় ৯ হাজার ৩৫০ টিকিট। 

ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ছবি প্রসঙ্গে বলেছিলেন, ‘একাধিক রটনা শোনা যাচ্ছে যে ছবিতে নাকি সানি দেওলের চরিত্র অতটা গুরুত্বপূর্ণ নয় এবং অনিল শর্মা নাকি তার ছেলে উৎকর্ষের ওপরেই বেশি ফোকাস করেছেন। আমি অনিল শর্মাকে জিজ্ঞেস করি এই ব্যাপারে এবং আমি জি-কেও জিজ্ঞেস করি। তারা প্রত্যেকেই বলেন এই সমস্ত মিথ্যা। সানি দেওল ছবিতে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছেন এবং গাদার হচ্ছেন সানি দেওলই। তরণের সেই তথ্যের প্রমাণ মিলেছে সিনেমাতেই। দর্শক সানি দেওলের চরিত্রে মজে গেছেন। চারদিক থেকে ভেসে আসছে তার অভিনয়ের প্রশংসা।’

পরিচালক অনিল শর্মা ‘গাদার ২’ ছবিতে দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তুলেছেন। বলিউডে যখন দেশপ্রেমের গল্পে জয় আসে পাকিস্তানের সঙ্গে তখন সেটা সফল হয়েই যায় কোনো না কোনোভাবে। ইন্দো-পাক বৈরী সম্পর্ক ভারতের সিনেমাকে বারবারই সাফল্য এনে দিয়েছে। সানি দেওল ও পরিচালক অনিল শর্মা সেই সহজ পরীক্ষাতেই উতরে গেলেন।

‘গাদার ২’ সিনেমায় ১৯৭১ সালের ‘ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট’-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই উঠে এসেছে। ট্রেলারেই স্পষ্ট ছিল যে ছবিতে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সের দেখা মিলতে চলেছে।

এর আগে ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গাদার : এক প্রেম কথা’ বক্স অফিসে চূড়ান্ত সাফল্য লাভ করেছিল। ১৮ কোটি রুপি সিনেমা প্রায় ১৩৩ কোটি রুপির ব্যবসা করেছিল। আমির খানের ‘লাগান’-এর সঙ্গেও রীতিমতো টক্কর দিয়েছিল। এবার সিনেমাটির সিক্যুয়েলও বাজিমাত করতে চলেছে। প্রায় ৮০ কোটি রুপি বাজেটের এ ছবি চলতি সপ্তাহেই ১০০ কোটি রুপি আয় ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বলিউড বিশ্লেষকরা। 

সিনেমাতে সানি-আমিশা ছাড়াও অভিনয় করেছেন উৎকেষ শর্মা, মনীষ বড়ুয়া, গৌরব চোপড়াসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা