প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৫:৩৭ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৭:৪৪ পিএম
শিল্পী স্মৃতি। প্রবা ফটো
কবি ও কথাসাহিত্যিক উমর ফারুকের নতুন গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী স্মৃতি। গানের কথা- তোমার প্রিয় নীল টিপ, নীল শাড়ি পরে। গানটির সুর করেছেন আনোয়ার সরদার। সঙ্গীত পরিচালনা করেছেন নেয়ামত হোসেন। এন এস রেকডিং স্টুডিওতে গানটি রেকর্ড হয়। বিভিন্ন সুন্দর লোকেশনে গানটির দৃশ্য ধারন করা হয়। মিউজিক ভিডিওটি ‘আগামী ভিশন ইউটিউব’ প্রকাশ পেয়েছে।
গানটি সম্পর্কে জানতে চাইলে কণ্ঠশিল্পী স্মৃতি বলেন, ‘আমার জীবনের প্রথম মৌলিক গান এটি। গানের কথাগুলো আমার ভালো লেগেছে। গানটি আমার কণ্ঠে প্রথমে ধারণ করেছি। এরপর দরদ দিয়ে কণ্ঠ দিয়েছি। চেষ্টা করছি ভালো করার। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
গীতিকার উমর ফারুক বলেন, ‘একটি বাস্তব গল্পকে ধারণ করে গানটি লিখেছি। যখন লিখেছি তখন ভাবিনি এত সুন্দর করে শ্রোতাদের মাঝে উপস্থাপন করতে পারব। গানটির চমৎকার সুর করেছেন ও দরদী কণ্ঠে গেয়েছেন কণ্ঠশিল্পী স্মৃতি। আর গানটির অসাধারণ মিউজিক করেছেন নেয়ামত হোসেন। সবমিলে গানটি শ্রোতাপ্রিয় পাবে আমি বিশ্বাস করি।’
সঙ্গীত পরিচালক নেয়ামত হোসেন বলেন, ‘গানটির কথা ও সুর আমাকে তাড়িত করেছে। তাই গানটির মিউজিক করতে আমিও মজা পেয়েছি। অসম্ভব ভালো লেগেছে আমার। গান প্রেমী মানুষদের জন্য ভালো একটি কাজ করতে পেরেছি।’