× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইটানিক ছবির নায়িকার ওভারকোট কেনার সুযোগ, মূল্য কত?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৪:৪০ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৫:২০ পিএম

টাইটানিক ছবির নায়িকার ওভারকোট কেনার সুযোগ, মূল্য কত?

১৯১২ সালের ১৩ এপ্রিল ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। আর তা নিয়ে সিনেমা বানানো হয় ১৯৯৭ সালে। যাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিও। জেমস ক্যামেরনের এই সিনেমা এখনও টাইটানিক টিভিতে এলে, বা ছবির কোনো অংশ মোবাইলে ভেসে এলে মুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শক। 

টাইটানিক বিশ্বের প্রথম সিনেমা যা বক্স অফিসে প্রথম বিলিয়ন ডলার আয়ের ঘর অতিত্রম করেছিল। এটি ১.৮৪ বিলিয়ন ডলার আয় করে। সিনেমাটি ১৪টি বিভাগে অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। এবং সেরা ছবি, সেরা পরিচালক এবং সেরা পোশাক ডিজাইনের জন্য অস্কারও পান। 

সেই ঐতিহাসিক সাফল্য পাওয়া সিনেমাটিতে কেট উইন্সলেটের পরা একটি ওভারকোট এবার নিলামে তোলা হয়েছে। যা তিনি অন-স্ক্রিন চরিত্র ‘রোজ’-এর ভূমিকায় অভিনয়ের সময় পড়েছিলেন। আমেরিকার নিউ জার্সির নিলামকারী সংস্থা গোল্ডিন অনলাইনে নিলাম করতে চলেছে। 

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন জানিয়েছেন, ওভারকোটটির দাম ১ লাখ ডলার অতিক্রম করে যাবে। 

আপাতত সর্বোচ্চ দাম উঠেছে ৩৪ হাজার ডলার। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নিলাম। যে বেশি দাম দিতে পারবেন, তারই সংগ্রহে যাবে এই ওভারকোট। 

ওভারকোটে গোলাপি উলের ওপর কালো এমব্রয়ডারি করা হয়েছে। যা ডিজাইন করেছিলেন ডেবোরা লিন স্কট। স্কটের ডিজাইনের ওপর ভিত্তি করে জে পিটারম্যান কোম্পানি এই কোটটি তৈরি করেন। টাইটানিকের জন্য পোশাক ডিজাইন করে স্কট একাডেমি পুরস্কারও পান।

টাইটানিক সিনেমায় জাহাজ ডোবার দৃশ্যে কেটের গায়ে ছিল এই ওভারকোটটি। সেই জ্যাককে যখন রোজ উদ্ধার করতে গিয়েছিল, যখন তাকে হ্যান্ড-কাফ পরিয়ে বন্দি করে রাখা হয়েছিল জাহাজের নিচের একটি তলায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা