× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলচ্চিত্রের ২১টি বিভাগে ২২টি পুরস্কার দেবে পরিচালক সমিতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৭:৩৮ পিএম

চলচ্চিত্রের ২১টি বিভাগে ২২টি পুরস্কার দেবে পরিচালক সমিতি

চলচ্চিত্র সংশ্লিষ্টদের সেরা কাজের জন্য অ্যাওয়ার্ড দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। বিএফডিসির ৮ নং ফ্লোরে  শনিবার (১২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। এই আয়োজনে পরিচালকদের সঙ্গী হয়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা।

শনিবার দুপুরে এটিএন বাংলার সঙ্গে পরিচালক সমিতির অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‌‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’  শিরোনামে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে ২১টি বিভাগে ২২টি পুরস্কার দেওয়া হবে। সেগুলো হলো- আজীবন সম্মাননা (পুরুষ), আজীবন সম্মাননা (নারী), শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ খলঅভিনেতা, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ), শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী), শ্রেষ্ঠ গীতিকার। ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে দেওয়া হবে শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী।

আয়োজনের শুরুতেই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন জানান, ২৪ আগস্টের মধ্যে পরিচালক সমিতিতে আগ্রহী সিনেমার নাম জমা দিতে হবে। আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২২ সালের ছবিগুলোর জন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

শনিবারের সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। অনুষ্ঠানে সোহেল রানা ছাড়াও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অরুণা বিশ্বাস, বাপ্পারাজ, নিপুণ আক্তার, খোরশেদ আলম খসরু, মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক ইমন, ছটকু আহমেদ, গাজী মাহবুব, শাহীন কবীর টুটুল প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রানা বলেন, ‘তথ্য মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়। উনি তারা অনেক সম্মান করে আমাদের। এরপর তেমন কোনো সুযোগ সুবিধা পাই না আমরা। এক্ষেত্রে এটিএন বাংলার কাছে অনুরোধ করব তারা যেন তেমনটা না করে।’

পরিচালক সমিতির সংবাদ সম্মেলন উপস্থাপনা করেন দুই চিত্রনায়ক সাইমন সাদিক ও মামুনন ইমন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা