প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৫:৫৮ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৭:০৩ পিএম
বোন জিজি হাদিদের সঙ্গে বেলা হাদিদ (ডানে)। ছবি : সংগৃহীত
লাইম রোগের চিকিৎসার জন্য নেওয়া বিরতির পর আবারও মডেলিং-এ ফিরছেন
ফিলিস্তিনি ও ডাচ বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের সুপার মডেল বেলা হাদিদ।
এরই মধ্যে চলতি সপ্তাহে ধারণকৃত শ্যুট থেকে দুটি ভিডিও শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে পোস্ট করেছেন বেলা। এর একটিতে তিনি সেন্ট্রাল সি এন্ড ডেভের ‘স্প্রিন্টার’ গানে ঠোট মেলাচ্ছিলেন (লিপ-সিং)। সেখানে ভিডিওর ক্যাপশনে লিখেন, পাঁচ মাসের পর প্রথম সেটে। আরেকটি ছিল এমনি মজার ছলে করা ভিডিও -যেখানে তিনি সহকর্মীদের সঙ্গে গান করছিলেন।
এর আগে চলতি মাসের শুরুতে বেলা তার ভক্তদের উদ্দেশে বলেছিলেন, টানা চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং এ মাসেই কাজে ফিরবেন।

২০২৩ এর শুরুর দিকেই বেলা হাদিদ লাইম রোগে আক্রান্ত হন। বোরেলিয়া
বার্গডোরফেরি নামক এক ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এ রোগ হয়। প্রাথমিক অবস্থায় এটি
ধরা পড়লে রোগটি সহজেই নিরাময়যোগ্য। তবে অনেক সময় ভয়াবহ আকারও ধারণ করতে পারে, তখন পক্ষাঘাতের
মতো অবস্থাও সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজন হয়।
প্যালেস্টাইনি বাবা ও ডাচ মায়ের সন্তান ২৬ বছর বয়সী বেলা একজন সফল
মডেল। তার রূপের জন্যও তিনি মডেলিং জগতে অনন্য অবস্থান গড়ে তুলেছেন। প্রাচীন গ্রিক
গণিত অনুসারে সৌন্দর্যের পরিমাপ করা হয় ‘গোল্ডেন রেশিও
অব বিউটি পাই স্ট্যান্ডার্ড’ দিয়ে। এ পরিমাপে ২০২০ সালের তথ্যানুযায়ী
৯৪ দশমিক ৩৫ শতাংশ নম্বর পান বেলা হাদিদ। অর্থাৎ রীতিমতো অঙ্ক কষে তিনিই বিশ্বের অন্যতম
সেরা সুন্দরী।
বেলার বোন জিজি হাদিদও র্যাম্পের খুবই পরিচিত মুখ।
সূত্র : আরব নিউজ