× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনামুল হক স্মরণে মঞ্চে আসছে ‘একাত্তর ও একজন নাট্যকার’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২২ ১৫:০৮ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২২ ১৫:৪৭ পিএম

ইনামুল হক স্মরণে মঞ্চে আসছে ‘একাত্তর ও একজন নাট্যকার’

ঢাকার মঞ্চে আসছে নতুন নাটক ‘একাত্তর ও একজন নাট্যকার’। প্রয়াত নাট্যকার ড. ইনামুল হক স্মরণে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন হৃদি হক। এর মূল চিত্রনাট্য লিখেছেন প্রয়াত ড. ইনামুল হক। 

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। নাটকটি মঞ্চায়নের আগে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। এ নাটকে অভিনয় করছেন ঢাকার বিভিন্ন নাট্যদলের শিল্পীরা।

হৃদি হক জানান, ‌‘বুধবার বিকেল সাড়ে ৫টায় নাট্যশালার লবিতে বাঁশির সুরে শুরু হবে ইনামুল হক স্মরণ অনুষ্ঠান। পরে আবৃত্তি ও গান পরিবেশন করবেন শিল্পীরা। সন্ধ্যা ৬টায় ধৃতি নৃত্যালয়ের পরিবেশনার মধ্য দিয়ে মূল মঞ্চে আলো জ্বলবে। এরপর দেখানো হবে ইনামুল হককে নিয়ে নির্মিত তথ্যচিত্র।’

জানা গেছে, ‘একাত্তর ও একজন নাট্যকার’ নাটকটি মূলত ইনামুল হকেরই লেখা তিনটি নাটকের কোলাজ। 

এতে অভিনয় করছেন নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, সুবচন, প্রাচ্যনাট, প্রাঙ্গণেমোর, নাট্যম, বটতলা, থিয়েটার আর্ট ইউনিট, উদীচী শিল্পী গোষ্ঠী ও ইনামুল হকের গড়া নাট্যদল নাগরিক নাট্যাঙ্গনের শিল্পীরা।

আজাদ আবুল কালামের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, গোলাম কুদ্দুছ, সারা যাকের, রতন সিদ্দিকী ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীও উপস্থিত থাকবেন।  

প্রসঙ্গত, গত বছরের ১১ অক্টোবর মারা যান ইনামুল হক।


প্রবা/এসএস/এলএ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা