× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালো আছেন কুমার বিশ্বজিতের ছেলে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১৪:৪৭ পিএম

ভালো আছেন কুমার বিশ্বজিতের ছেলে

কানাডার টরন্টোয় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের আরোহী নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার গত ১৪ ফেব্রুয়ারি গুরুতর আহত হন। এ দুর্ঘটনায় প্রাণ হারান তিন বাংলাদেশি শিক্ষার্থী। তখন থেকেই হাসপাতালে ভর্তি কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়।

ছেলের এই দুর্ঘটনার খবর পেয়ে কানাডায় ছুটে যান নন্দিত এই শিল্পী। এখনও সেখানেই আছেন তিনি। একমাত্র সন্তানের সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় কাটছে তার প্রতিটি মুহূর্ত।

কেমন আছেন নিবিড়? জানতে যোগাযোগ করা হলে কুমার বিশ্বজিৎ জানান, ধারাবাহিকভাবে দীর্ঘ চিকিৎসা চলছে। নিবিড় কুমার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সময় লাগলেও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন নিবিড়, এই প্রত্যাশা করছেন সবাই। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিল্পী তার পুত্রের জন্য।

প্রতিদিনের বাংলাদেশকে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমাদের একমাত্র ছেলে নিবিড় এখন আগের থেকে অনেকটাই সুস্থ। তার বর্তমান অবস্থা শঙ্কামুক্ত। তবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও কিছুদিন সময় লাগবে। এর কারণ তার মারাত্মক কিছু ইনজুরি হয়েছে। এগুলো সেরে গেলেই সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আমি জানি না কত দিন লাগবে। আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য।’

দুর্ঘটনায় নিবিড়ের সঙ্গী ছিলেন তার বন্ধু আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বাড়ৈ। তারা ঘটনাস্থলেই মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা