× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও সুপারম্যান হয়ে আসছেন হেনরি ক্যাভিল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২২ ১৪:২৩ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২২ ১৬:০৩ পিএম

আবারও সুপারম্যান হয়ে আসছেন হেনরি ক্যাভিল

সুপারম্যান সিনেমা নিয়ে ভক্তদের সবসময় রয়েছে বাড়তি উন্মাদনা। এই সিনেমায় হেনরি ক্যাভিল সুপারম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়ে পেয়েছেন ভক্তদের ভালোবাসা। তবে ছবির নতুন কিস্তিতে সুপারম্যানের ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা। 

মাঝে শোনা গেছে ছবির নতুন কিস্তিতে সুপারম্যানের ভূমিকায় দেখা যাবে নতুন কাউকে। 

তবে সব গুঞ্জন উড়িয়ে দিলেন ‌‌‍‌‌দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন। চলতি মাসে মুক্তি পেতে যাওয়া ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায় হেনরি ক্যাভিলের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন ডোয়াইন জনসন। ‌‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায় সুপারম্যানের চরিত্রে থাকছেন হেনরি। এরইমধ্যে ট্রেলারে দুজনের রসায়ন ভক্তরা বেশ পছন্দ করেছেন। 

সম্প্রতি ছবির একটি সম্মেলনে ডোয়াইন আভাস দিয়েছেন, ‘ম্যান অব স্টিল’ ছবির সিক্যুয়েলে হেনরি ক্যাভিল আবারও ফিরবেন সুপারম্যান হয়ে। সাথে তাকেও দেখা যাবে ডিসি প্রযোজিত সিনেমাটিতে।

এদিকে সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন, ‌‘‘ম্যান অব স্টিল’ ছবির প্রতি দর্শকের আলাদা আগ্রহ রয়েছে। তবে এখন ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমার প্রতি আমাদের চোখ রাখতে হচ্ছে। ‘ম্যান অব স্টিল’ সিনেমার নতুন কিস্তিতে যদি আবারও হেনরিকে দেখা যায় তা হবে ডোয়াইন জনসনের আগ্রহের কারণে।’

প্রসঙ্গত, ডোয়াইন জনসন ও হেনরি কেভিল অভিনীত ‘ব্ল্যাক অ্যাডাম’ মুক্তি পাবে আগামী ২১ অক্টোবর।   


প্রবা/এসএস/এলএ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা