× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ বছর পর সিনেমায় ফিরছেন জেনিফার

প্রকাশ : ১০ অক্টোবর ২০২২ ১৪:০৪ পিএম

১০ বছর পর সিনেমায় ফিরছেন জেনিফার

হলিউডের মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী জেনিফার লরেন্স। ২০১২ সালের পর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। বলতে গেলে অনেকটা অন্তরালেই চলে গিয়েছিলেন তিনি। দীর্ঘ ১০ বছর বিরতির পর আবারও পর্দায় হাজির হবেন হলিউডের এই অ্যাকশন গার্ল। 

শুধু অভিনয় দিয়ে নয়, প্রযোজক হিসেবে নতুন পরিচয় নিয়ে ফিরছেন তিনি। ‘কজওয়ে’ শিরোনামের নতুন একটি সিনেমায় দেখা যাবে তাঁকে।

জেনিফারের নতুন এই সিনেমাটি মানসিক দুশ্চিন্তা নিয়ে নির্মাণ করা হবে। এ বিষয়ে হলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। জানিয়েছেন সিনেমার গল্পের মতো নিজেও এতোদিন মানসিক যাতনার মধ্যে দিয়ে গিয়েছেন।   

‘হাঙ্গার গেমস’ ছবির ব্যাপক জনপ্রিয়তার কারণে দিশা হারিয়ে ফেলেন তিনি। সেসময় নিজেকে জড়িয়ে ফেলেন নানা সমস্যায়। সাক্ষাৎকারে নিজের সম্পর্কে এমনটাই জানান তিনি। 

এছাড়া নিজের হারিয়ে যাওয়া নাম, খ্যাতি ইন্ডাস্ট্রিতে আবারও ফিরিয়ে আনবেন বলেও আশাবাদী জেনিফার।

‘কজওয়ে’ ছবিতে লিনসে নামে এক মহিলা সেনার ভূমিকায় দেখা যাবে তাঁকে। যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারের মতো মানসিক সমস্যায় ভুগছেন।

‘কজওয়ে’ সিনেমাটির পরিচালনায় দেখা যাবে জনপ্রিয় নির্মাতা লীলা নিউগেবাউয়ারকে। জেনিফার ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে, এলিজাবেথ স্যান্ডার্স, লুক গোবেল, ওটেসা মোশফেঘ, ও ব্রায়ান টাইরি হেনরির মতো তারকাদের।    

সূত্র/দ্য নিউজ


প্রবা/এমএএম/এলএ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা