× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ডন থ্রি’-তে কিয়ারা আদভানি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৬:০৬ পিএম

‘ডন থ্রি’-তে কিয়ারা আদভানি!

নানা জল্পনা কল্পনার পর অবশেষে ‘ডন থ্রি’ সিনেমার ডন নির্বাচিত হয়েছে। ফারহান আখতার গতকালই জানিয়েছিলেন ‘ডন’ চরিত্রে এবার শাহরুখ নয়, অভিনয় করবেন রণবীর সিং। এবার ডনের বিপরীতে কে অভিনয় করবে সে বিষয়টিও নিশ্চিত হয়ে গেছে। প্রিয়াঙ্কা নয় ‘ডন থ্রি’ সিনেমায় রুমা ভাগাত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। 

রণবীরের বিপরীতে কিয়ারার অভিনয়ের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে ফারহানের ঘনিষ্ঠ সূত্র। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যাক্তি বলিউড হাঙ্গামাকে বলেন, ইতোমধ্যেই আমরা বলিউডের নতুন ‘ডন’-কে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। এবার রুমা চরিত্রটি পরিচয় করিয়ে দেওয়া সময় এসেছে। এই চরিত্রের জন্য কিয়ারাকে নির্বাচিত করা হয়েছে। বিষয়টি অফিসিয়ালি জানানো হবে। প্রিয়াঙ্কার ব্যস্ততার কারণে চরিত্রটিতে তাকে দেখা যাবে না।   

সোমবার ৮ আগস্ট ‘ডন থ্রি’ -এর টিজার মুক্তি পেয়েছে। সেখানে নতুন ডনের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতে একটি ভিডিও শেয়ার করে ফারহান লিখেছেন, ‘নতুন যুগ শু রু হচ্ছে, ডন থ্রি।’ ছবিটি পরিচালনা করবেন ফারহান নিজেই। 

টিজারের শুরুতে দেখা যায় একটি বহুতলের ভবনের একটি ফ্ল্যাটে চেয়ারে পিছন ফিরে বসে ধূমপান করছেন রণবীর। পরনে লেদার জ্যাকেট, বুট। তারপর কথায় কথায় তিনি জানান, ‘যেই বাঘ ঘুমাচ্ছে সে কবে জেগে উঠবে তা সবাই জানতে চায়। তাদের বলে দিন আমি আবার জেগে উঠেছি। আমার শক্তি ও ক্ষমতা দেখাতে। মৃত্যু নিয়ে খেলার জীবন আমার, জেতাই আমার কাজ। আপনারা তো জানেনই আমার নাম। ১১ দেশের পুলিশ আমাকে খুঁজছে, কিন্তু ধরতে পেরেছে কে? আমি ডন!’

২০০৬ সালে মুক্তি পায় ‘ডন’। এর ৫ বছর পরে মুক্তি পায় ‘ডন-টু’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ২০২৫ সালে মুক্তি পাবে ‘ডন থ্রি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা