× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তির জন্য প্রস্তুত অসম্ভব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৩:৩৩ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ১৪:১৪ পিএম

মুক্তির জন্য প্রস্তুত অসম্ভব

সরকারি অনুদানে অভিনেত্রী অরুণা বিশ্বাস নির্মাণ করেছেন প্রথমবারের মতো একটি চলচ্চিত্র। নাম ‘অসম্ভব’। এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

এবার মুক্তির পালা। আসছে ২০ অক্টোবর এটি আসবে প্রেক্ষাগৃহে। সেই প্রস্তুতি চলছে। অরুণা বিশ্বাস তার সিনেমার বেশকিছু ছবি পোস্ট করে ফেসবুকে প্রচার শুরু করেছেন। তিনি বলেন, ‘এ মুহূর্তে আমার সব ভাবনা আমার নির্মিত প্রথম সিনেমা অসম্ভব নিয়ে। আমি খুব আশাবাদী সিনেমাটির ব্যাপারে। আমার ভাই মিঠু অনেক কষ্ট করেছে। আমার মা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই খুব সহযোগিতা করেছেন। শ্রম দিয়েছেন। যে কারণে অসম্ভব একটি ভালো সিনেমায় পরিণত হয়েছে। আমার বিশ্বাস সিনেমাটি সব শ্রেণির দর্শকের খুব ভালো লাগবে।’

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, জ্যোৎস্না বিশ্বাস, খলিলুর রহমান কাদেরী, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, স্বাগতা, সোহানা সাবা, নূরসহ অনেকেই।

সোহানা সাবা সিনেমাটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘আমাদের সিনেমা হলের দর্শক কিসে আটকায়? শাকিব খানে আটকায়, সিনেমার হিট গানে আটকায়, ভালো গল্পে আটকায়, ভালো সিনেমায় আটকায় অথবা পাবলিসিটি স্টান্টে আটকায়।

আমার অভিনীত অসম্ভব সিনেমায় তো শাকিব খান নেই, কিন্তু পরিচালক অরুণা বিশ্বাস আছেন, একটা ভালো গল্প আছে, সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, সুন্দর গান আছে, দেশের কথা-পরিবারের কথা-যাত্রার কথা আছে, সুন্দর লোকেশন আছে, শীতের রাতে আমার বৃষ্টিতে ভেজার গল্প আছে, অগণিত গুণী শিল্পীর সেরাটা দেওয়ার চেষ্টা আছে। এবার আমি সত্যিই আশাবাদী দর্শক সিনেমা হলে এলে আটকিয়ে পড়বেই পড়বে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা