× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ থেকে সারা দেশে চলবে ‘বঙ্গমাতা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৬:৩৯ পিএম

আজ থেকে সারা দেশে চলবে ‘বঙ্গমাতা’

জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এখন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অভিনয়টাও চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি কাজ করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বেগম ফজিলাতুন নেছা মুজিবকে নিয়ে নির্মিত ‘বঙ্গমাতা’ সিনেমায়। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমায় দেখা যাবে তাকে।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের অবদান দেশব্যাপী তুলে ধরতে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় চলচ্চিত্রটি নির্মাণ করেছে। বাংলাদেশের ইতিহাসে বঙ্গমাতাকে নিয়ে এটিই প্রথম চলচ্চিত্র।

খোরশেদ বাহারের উপন্যাস ‘বঙ্গমাতা-ইতিহাসের নিভৃত সৈনিক’ অবলম্বনে, নাসরীন মুস্তাফার চিত্রনাট্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। এতে বঙ্গমাতা চরিত্রে জ্যোতিকা জ্যোতি ছাড়াও অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন মুনির আহমেদ শাকিল, ফারজানা ছবি, সুহাসিনী মেঘলা টুপুর, খলিলুর রহমান কাদরী, লাবণ্য চৌধুরী, অধ্যয়ন দৃশ্যসহ অনেকেই।

গতকাল শিল্পকলা একাডেমিতে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ারে উপস্থিত সকলেই এর নির্মাণ, শিল্পীদের অভিনয়ের বেশ প্রশংসা করেছেন। আজ থেকে হলে হলে সিনেমাটি প্রদর্শিত হবে। সিনেমাটি দেখার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন জ্যোতিকা জ্যোতি।

সিনেমাটি নিয়ে একটি বিশেষ কথা বলেছেন তিনি। জ্যোতি বলেন, ‘ছবিটি দেখে সেন্সর বোর্ডের একজন সদস্য এত প্রশংসা করলেন যে হতবাক হয়ে গেলাম। তিনি অরুণা বিশ্বাস। সহজে স্বস্তা প্রশংসা করেন না দিদি। সেই তিনি বলেছেন, পরিচালক গৌতম কৈরী এত মুন্সিয়ানা দেখিয়েছেন এবং বঙ্গবন্ধু ও তার স্ত্রীকে এমনভাবে প্রেজেন্ট করেছেন যে তিনি মুগ্ধ! বঙ্গবন্ধুর ভয়েস শুনে তিনি নাকি বারবার চমকে গেছেন। আর বঙ্গমাতার চরিত্রে আমার অভিনয়ও তাকে মুগ্ধ করেছে। এই প্রশংসা আমার জন্য প্রেরণার।’

জ্যোতিকা জ্যোতি আরও বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে আমি আমার অভিনয় জীবনে ফজিলাতুন নেছা মুজিবের মতো মহীয়সী নারীর জীবনী পর্দায় রূপায়ণ করতে পেরেছি। এটা যে কত বড় একটি বিষয়, কত বড় সৌভাগ্যের বিষয়Ñ তা আমি অনুভব করতে পারছি। আমি আজ থেকে সিনেমাটিতে অভিনয়ের জন্য দর্শকের সঙ্গে আনন্দ উপভোগ করব।’

জ্যোতি জানান, সারা দেশে ‘বঙ্গমাতা’ চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য মন্ত্রণালয় ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আজ ৮ আগস্ট বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে দেশের সকল শিল্পকলা একাডেমিসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সকল সংস্থায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে মাসজুড়ে ১ ঘণ্টা পরপর চলচ্চিত্রটির শো চলবে।

এ ছাড়াও দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও উপজেলা পর্যায়ে বিশেষভাবে প্রদর্শনের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা