× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্কারে মনোনীত মালালা প্রযোজিত পাকিস্তানের সিনেমা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২২ ২০:৫৩ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২২ ২১:৩৫ পিএম

অস্কারে মনোনীত মালালা প্রযোজিত পাকিস্তানের সিনেমা

সাইম সাদিক রচিত ও পরিচালিত ‘জয়ল্যান্ড’ অন্যতম একটি চলচ্চিত্র হিসেবে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। চলচ্চিত্রটিতে আলি জুনেজো, রাস্তি ফারুক, আলিনা খান, সারওয়াত গিলানি, সোহেল সমীর, সালমান পীরজাদা এবং সানিয়া সাইদ অভিনয় করেছে।

সম্প্রতি অস্কারের জন্য সেরা আন্তর্জাতিক ছবির বিভাগে মনোনীত হয়েছে পাকিস্তানের এ ছবিটি। এ ছবির কার্যনির্বাহী প্রযোজক নোবেলজয়ী শিক্ষাবিদ মালালা ইউসুফজাই।

ছবির কাহিনি এগিয়ে চলে সেই পরিবারের ছোট্ট ছেলেকে কেন্দ্র করে। যে কি না চলতে শুরু করে সমাজের বিপরীত স্রোতে। 

এ ছবিটি নিয়ে মালালা বলেন, পাকিস্তানি শিল্পীদের সঙ্গে বিশ্বে পরিচয় করিয়ে দেয় ‘জয়ল্যান্ড’। তাই এ ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।'

মালালা আরও বলেন, 'এ ছবি আমাদের চোখ খুলে দেয়। চারপাশের মানুষ, পরিবার-পরিজনকে নতুন করে চিনতে শেখাবে।'

উল্লেখ্য, মালালা প্রযোজিত ‘জয়ল্যান্ড’ চলতি বছরের শুরুতে কান চলচ্চিত্রে দেখানো হয়েছিল। শুধু তা-ই নয়, এ ছবি জিতে নিয়েছে ক্যুইয়ার পাম এবং বিশেষ জুরি পুরস্কারও।


প্রবা/এলএ/ এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা