× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরে গেলেন দ্য রক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ০৯:২৮ এএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ১০:৩৫ এএম

সরে গেলেন দ্য রক

গত বছরের ২১ অক্টোবর মুক্তি পায় হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’। মুক্তির শুরু থেকে বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ ব্যবসা করে ডোয়াইন জনসন অভিনীত সুপারহিরোভিত্তিক এ সিনেমা। হলিউডের নতুন এই সুপারহিরোকে দর্শক ভালোভাবেই গ্রহণ করেছিল। সেই ধারাবাহিকতায় আসতে চলেছে এর সিক্যুয়েল। তবে ‌‘দ্য রক’খ্যাত এই তারকার ভক্তদের জন্য মন খারাপের খবর হলো, ব্ল্যাক অ্যাডাম হিসেবে দেখা যাবে না ডোয়াইন জনসনকে।

সম্প্রতি এই অভিনেতা ব্রিটিশ কমেডিয়ান কেভিন হার্টের ‘হার্ট টু হার্ট’ শোতে উপস্থিত হন। কেভিনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। প্রশ্ন পর্বের একপর্যায়ে হার্ট রককে প্রশ্ন করেন তার ব্লকবাস্টার সিনেমা ব্ল্যাক অ্যাডামের সিক্যুয়েল নিয়ে। জানতে চান সিক্যুয়েলে এবার তার চরিত্রে নতুন কোনো চমক থাকবে কি না।

প্রশ্নের জবাবে রক বলেন, ‘মজার বিষয় হলো এই সিক্যুয়েলে আমি আর থাকছি না। তাই দর্শকদের নতুন কোনো চমক এ সিনেমায় পাওয়ার সুযোগ নেই।’

এরপর না থাকার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সিনেমাটির সিক্যুয়েল নিয়ে ডিসিপ্রধান জেমস গান ও পিটার সেফরনের সঙ্গে আমার কথা হয়। তাদের কাছে সিক্যুয়েলের পরবর্তী পরিকল্পনা নিয়ে জানতে চাই। তারা আমাকে হতাশ করেছেন। তাদের সিনেমাটির প্রথম পর্বের গল্পের সঙ্গে পরবর্তী পর্বের কোনো কিছুর মিল রাখতে চান না। তারা আরও কিছু সুপারহিরো এ সিক্যুয়েলে যুক্ত করতে চান। এর পরই আমি তাদের বলি, আপনারা নতুন কাউকে ভাবুন।’

ব্ল্যাক অ্যাডাম হলো ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার চলচ্চিত্র ‘শাজাম’-এর স্পিন-অফ। চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিকসে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। দীর্ঘ বছর পর ২০০০ সালে এটি অ্যান্টি-হিরো হিসেবে আবির্ভূত হয়। মিসরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। প্রায় ৫ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়ে আবারও কারাবন্দি হন তিনি।

জাউমি কোলেট পরিচালিত ব্ল্যাক অ্যাডাম ২০২২ সালে মুক্তি পেয়ে বিশ্বব্যাপী আয় করে ৩৯৪ মিলিয়ন মার্কিন ডলার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা