× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্য এক্সপেন্ডেবলসে মেগান ফক্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১০:৩২ এএম

দ্য এক্সপেন্ডেবলসে মেগান ফক্স

হলিউডের জনপ্রিয় অ্যাকশন থ্রিলার সিনেমা 'দ্য এক্সপেন্ডেবলস'। এখন পর্যন্ত সিনেমটির তিন পর্ব মুক্তি পেয়েছে। এবার আসছে চতুর্থ পর্ব। প্রথমবার এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে আমেরিকান অভিনেত্রী মেগান ফক্সকে। 

হলিউডের জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজিটির যাত্রা শুরু হয় ২০১০ সালে। হলিউড কিংবদন্তি অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন সিনেমাটি প্রথম পরিচালনা করেন। যেখানে তিনিসহ হলিউডের বাঘা বাঘা সব অ্যাকশন অভিনেতাদের একসঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল। এবারের পর্বেও তার ব্যতিক্রম হবে না। তবে মেগান এবারই প্রথম এই সিরিজে যুক্ত হলেন। তার চরিত্রের নাম জিনা। তিনি আমেরিকার এজেন্ট হয়ে আফ্রিকার একটি সন্ত্রাসী গোষ্ঠীদের সঙ্গে কাজ করবেন। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে তাকে যেতে হবে। সিনেমার শুটিং চলাকালীন বেশকিছু দৃশ্য ধারণ করার সময় মেগানকে হাসপাতালেও যেতে হয়।

এবারের পর্বটি পরিচালনা করবেন স্কোট ওয়াহ।

সিনেমায় প্রতিবারের মতো এবারও দেখা যাবে সিলভেস্টার স্ট্যালোন, জেসন স্টেথাম, ডলফ লুন্ডগ্রীন, টনি ঝাঁ, ইকো উইয়াসি, অ্যান্ডি গার্সিয়া ও আমেরিকার জনপ্রিয় র‍্যাপার ফিফটি সেন্টকে। সিনেমাটি সেপ্টেম্বরের ২২ তারিখ বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা