× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আবু হেনা রনি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২২ ১৪:৩৮ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২২ ১৭:১৩ পিএম

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আবু হেনা রনি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাসবেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তার স্ত্রী রুমানা রশিদ সম্পা গত ৭ অক্টোবর (শুক্রবার) গণমাধ্যমে জানান, রনি এখন আগের চেয়ে অনেকটা ভালো। তার দুই কাঁধের ব্যান্ডেজ খুলে দিয়েছেন চিকিৎসক। এখন শুধু হাতের তালুতে ব্যান্ডেজটা রয়েছে। চলাফেরা, খাওয়াদাওয়া স্বাভাবিকভাবেই করতে পারছেন। কথাও বলতে পারছেন টুকটাক।

এ ছাড়া তিনি আরও বলেন, আগামী দুয়েক দিনের মধ্যেই হয়তো ডাক্তাররা হাসপাতাল ছাড়ার অনুমতি দেবেন। রনির কণ্ঠে যেহেতু এখন আর আগের মতো খুব বেশি সমস্যা নেই, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুব তাড়াতাড়িই কাজে ফিরতে পারবে বলেও আমরা আশা করছি। 

তবে মাসখানেক কিছুটা নিয়মের মধ্যে থাকতে হবে। ধুলোবালি থেকে আপাতত দূরে থাকতে হবে। এ ছাড়া আরও কিছু নিয়ম মেনে চলতে হবে রনির। খুব দ্রুতই সে আবারও আপনাদের মাঝে ফিরতে পারবে।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠান চলাকালে গ্যাসবেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুকশিল্পী আবু হেনা রনিসহ পুলিশের ৪ সদস্য। রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ওই দিনই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

প্রবা/টিএম/এলএ/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা