× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ দিনে ৬০ কোটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১৩:৫৭ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ১৪:৪৫ পিএম

পাঁচ দিনে ৬০ কোটি

বলিউডে মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা। মুক্তির পঞ্চম দিনে সিনেমাটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত আয় করেছে প্রায় ৬০ কোটি রুপি। সপ্তাহ শেষে সিনেমাটির আয় ৮০ কোটি রুপিতে যাবে বলে ধারণা বলিউড বিশ্লেষকদের।

দীর্ঘদিন পর পরিচালকের চেয়ারে বসেছেন বলিউড নির্মাতা করণ জোহর। মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা। ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ নিয়ে আলোচনা সেই শুরু থেকেই। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া ভাট ও রণবীর সিং, এটাও আলোচনার অন্যতম আরেক কারণ। গত ২৮ জুলাই ভারতের ৩ হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তি পেয়ে প্রত্যাশা অনুযায়ী ভালোই সাড়া ফেলেছে সিনেমাটি।

বলিউড বক্স অফিসের তথ্যমতে, মুক্তির প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন ও তৃতীয় দিন সিনেমাটির আয় বিশ্বব্যাপী বেড়েছে। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১১.১ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ১৭ কোটি রুপি, তৃতীয় দিন আয় করেছে ১৮.৭৫ কোটি রুপি ও পঞ্চম দিনে সিনেমাটি আয় করেছে ৭.৫০ কোটি রুপি।

এর আগে বলিউড হাঙ্গামা জানায়, ১৬০ কোটি রুপি সিনেমাটির নির্মাণ ব্যয়। প্রিন্ট অ্যান্ড পাবলিসিটি বাবদ খরচ হয়েছে আরও ১৮ কোটি রুপি। মোট ১৭৮ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির আগেই ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিকের স্বত্ব বিক্রি করে ঘরে তুলেছে ১৬০ কোটি রুপি। অর্থাৎ সিনেমাটির নির্মাণ ব্যয়ের ৯০ শতাংশ মুক্তির আগেই পেয়েছেন প্রযোজকরা। এবার অপেক্ষা প্রেক্ষাগৃহ থেকে মুনাফার মুখ দেখার।

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এ নিয়ে তারা দ্বিতীয়বার জুটি বাঁধছেন বড়পর্দায়। আলিয়া ও রণবীর ছাড়াও সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি। আছেন টালিউডের টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা